1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে প্রতারক চক্রের হোতা হাবিবুর গ্রেপ্তার - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে প্রতারক চক্রের হোতা হাবিবুর গ্রেপ্তার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩
  • ১৩১ সংবাদটি পড়া হয়েছে

সোহরাব হোসেন: সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে প্রতারক চক্রের হোতা মোঃ হাবিবুর রহমান (৩৫) কে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার বিকাল ৫টার সময় শহরের পলাশপোল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে ভূয়া এনজিও খুলে কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। বিশ্বের সবচেয়ে বড় হাতে লেখা কোরআন শরীফ সে লিখেছে দাবী করে সম্প্রতি সাতক্ষীরায় সাড়া ফেলে এই হাবিবুর। সাতক্ষীরা র‌্যাব কোম্পানি কমান্ডার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাতক্ষীরা জেলার সদর থানা এলাকায় আসামী প্রতারক চক্রের মূলহোতা মোঃ হাবিবুর রহমান তার কতিপয় সহযোগী নিয়ে ২০১৯ সালে “বনলতা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড” নামে একটি ভুয়া এনজিও খোলে। অধিক লাভের প্রলোভন দেখিয়ে স্থানীয় সাধারণ মানুষের নিকট হতে প্রায় কোটি টাকা আত্মসাত করে। বেশকিছুদিন এনজিও পরিচালনা করার পর আসামী তার অফিস বন্ধ করে লাপাত্তা হয়ে যায়। বিষয়টি বিভিন্ন মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়। পরর্বতীতে বেশ কয়েকজন ভুক্তভোগী র‌্যাব-৬ বরাবর অভিযোগ দায়ের করেন। র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল প্রতারক চক্রটিকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে।এরই ধারাবাহকিতায় ২ জানুয়ারি ২০২৩ তারিখ র‌্যাব-৬, (সাতক্ষীরা ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে উক্ত ভুয়া এনজিওর স্বত্ত্বাধীকারী সাতক্ষীরা জেলার সদর থানা এলাকায় আত্মগোপন করে আছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি সাতক্ষীরা জেলার সদর থানাধীন পলাশপোল এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ হাবিবুর রহমানকে গ্রেপ্তার করে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd