1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় যোগরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নব-নির্মিত বিদ্যালয় ভবনের উদ্বোধন করলেন এমপি রবি - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় যোগরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নব-নির্মিত বিদ্যালয় ভবনের উদ্বোধন করলেন এমপি রবি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ৬৪ সংবাদটি পড়া হয়েছে

সদর প্রতিনিধি: ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নের ৪৬নং যোগরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৯ মার্চ) বেলা ১১ টায় সাতক্ষীরা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবদুল গনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে নব-নির্মিত বিদ্যালয় ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “বঙ্গবন্ধু একটি অসা¤প্রদায়িক বাংলাদেশ ও সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করে গেছেন। তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা পিতার স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করতে জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। এবারের রমজানে জননেত্রী শেখ হাসিনা ১ কোটি অসহায় গরীব মানুষকে ন্যায্যমূল্যে পণ্য সামগ্রী দেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু বাংলা ও বাঙালি জাতিকে খুবই ভালোবাসতেন। সেই বাঙালীই বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারকে নিশংসভাবে হত্যা করেছে। যারা দেশ ও দেশের পতাকায় বিশ^াস করেনা তরা আজো দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করে যাচ্ছে। আজকের এই কোমলমতি শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে স্বাধীনতার সঠিক ইতিহাস শিক্ষা দিতে হবে। এরাই হবে আগামী দিনের ভবিষ্যত।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, সদর উপজেলা প্রকৌশলী মো. ইয়াকুব আলী, জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস. এম শওকত হোসেন, সদর উপজেলা এলজিইডির সার্ভেয়ার মো. রফিকুল ইসলাম, যোগরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিংকমিটির সভাপতি মো. শামসুজ্জামান ও যোগরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল আলাম ফরহাদ প্রমুখ। প্রাথমিক শিক্ষা উন্নয়ন কমসুচি-৪ (পিইডিপি-৪) প্রকল্পের আওতায় চারতলা ভিত বিশিষ্ট প্রাক্কলিত মুল্য ১ কোটি ৩০ লক্ষ ১৫ হাজার ২০০ টাকা ব্যয়ে আনুভুমিক স¤প্রসারণ ভবনটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি বাস্তবায়ন করেছে। নব-নির্মিত আনুভুমিক স¤প্রসারণ চারতলা স্কুল ভবন উদ্বোধন কালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মাহফুজুর রহমান, খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো.আবু মুত্তালিব, নির্মাণ কাজের ঠিকাদার এস এম আবুল বাশার, ফরিদ আহমেদ প্রমুখ। এসময় দলীয় নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন যোগরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল আলাম ফরহাদ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd