1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় মাসজিদে কুবা কমপ্লেক্স পরিদর্শন করলেন সচিব আবুল কাশেম মোঃ মহিউদ্দিন - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় মাসজিদে কুবা কমপ্লেক্স পরিদর্শন করলেন সচিব আবুল কাশেম মোঃ মহিউদ্দিন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫৭ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় মাসজিদে কুবা কমপ্লেক্স পরিদর্শন করলেন বাস্তবায়ন পরিবীক্ষন ও মূল্যায়ন বিভাগ (আইএমডি) এর সচিব আবুল কাশেম মোঃ মহিউদ্দিন। গতকাল বাদ আছর মাসজিদে কুবায় প্রবেশ করলে কুবার সভাপতি জিএম নূর ইসলাম, সাধারন সম্পাদক আব্দুর রশিদ সহ কমিটির অপরাপর সদস্যরা সচিব আবুল কাশেম মো: মহিউদ্দিনকে স্বাগত জানান। বাস্তবায়ন পরিবীক্ষন ও মূল্যায়ন বিভাগের সচিব আবুল কাশেম মো: মহিউদ্দিন মাসজিদে কুবা কমপ্লেক্সটি ঘুরে ঘুরে দেখেন। এ সময় তিনি বলেন, মাসজিদে কুবা কমপ্লেক্সটি একটি নান্দনিক মসজিদ। এই মসজিদটি আধুনিক কারুকার্যে নির্মিত। মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। দানের ক্ষেত্রে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় মসজিদটি অনেক দূর এগিয়ে যাবে। আপনারা বেশি বেশি দান করুন অন্যকে দানের ব্যাপারে উৎসাহিত করুন। তিনি আরোও বলেন, মাসজিদে কুবা কমপ্লেক্সে যে সেবামূলক কর্মকান্ড পরিচালিত হচ্ছে নিঃসন্দেহে এটি অবশ্যই প্রসংশনীয়। আপনারা বাচ্চাদেরকে সাধারন শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় উৎসাহিত করুন। মাসজিদে কুবা কমপ্লেক্সের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, কুবার সভাপতি ও দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলাম, এনডিসি বাপ্পী দত্ত রনি, প্রেসক্লাব সাধারন সম্পাদক মোহাম্মদ আলী সুজন, কুবার সাধারন সম্পাদক আব্দুল রশিদ, কোষাধ্যক্ষ আব্দুল করিম, সমাজসেবা সম্পাদক শেখ আবু জাফর, সদস্য শফিকুল মোল্ল্যা, শাহাদাত হোসেন, আনিছুর রহমান, ইমাম হাফেজ মাওলানা মুফতি মো: সাইফুল ইসলাম প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd