1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ এর সমাপনী, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ এর সমাপনী, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ১০৭ সংবাদটি পড়া হয়েছে

আবু রায়হান সাতক্ষীরা: বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৩ এর সমাপনী, পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ই অক্টোবর) বিকাল ৪ টায় জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি সাতক্ষীরার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সমাপনী, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলামে’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মোসফিকুর রহমান মিল্টন। এছাড়া শিশু বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী শেখ মিফতাহুল জান্নাত।
অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতা, শিশু বিকাশ কেন্দ্র, প্রাক প্রাথমিক কেন্দ্র ও সাধারণ শিশুদের নিয়ে কবিতা আবৃত্তি ক, খ ও গ বিভাগ অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়। কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম স্থান লাভকারী কওরীন কায়নাতের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। এছাড়া কথা শোন,ছোটরা বলবে বড়রা শোনবে,শীর্ষক মতবিনিময় সভা,বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, শ্রমজীবী শিশু ও সাধারণ শিশুদের নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে উক্ত প্রতিযোগিতার মাধ্যমে সপ্তাহ ব্যাপি কর্মসূচির সমাপনী হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিশু একাডেমির লাইব্রেরীয়ান শেখ রফিকুল ইসলাম।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd