1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো দুই শতাধিক শিক্ষার্থী - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো দুই শতাধিক শিক্ষার্থী

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ৭১ সংবাদটি পড়া হয়েছে

তুহিন হোসেন সাতক্ষীরা : সাতক্ষীরায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো দুই শতাধিক শিক্ষার্থী। বুধবার (১২ জুলাই) সাতক্ষীরা সদর উপজেলার ডিবি ইউনাইটেড হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিকের আয়োজিত এক ক্যাম্পেইনে বাল্য বিবাহকে লাল কার্ড প্রদর্শন করে তারা।
‘বাল্য বিবাহ জীবন থেকে জীবন কেড়ে নেয়’ প্রতিপাদ্যে এই ক্যাম্পেইনে ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুলের সভাপতিত্বে বাল্য বিয়ের কুফল তুলে ধরে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা সুমনা আইরিন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুর রহমান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, জেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, অভিভাবক আব্দুল আহাদ, শিক্ষক মুকুল হোসেন, শিক্ষার্থী লিপিকা গাইন, তাবাচ্ছুম, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার প্রমুখ।
বক্তারা বাল্য বিয়ের কুফল তুলে ধরে বলেন, বাল্যবিবাহ মানুষের জীবনে একটি অভিশাপ। বাবা-মারা অসচেতনতার কারণে অল্প বয়সে ছেলে-মেয়েদের বিয়ে দিয়ে নিশ্চিন্ত হতে চাইলেও বিয়ের পর দিন থেকে শুরু হয় নানা মাত্রিক সমস্যা। এক কথায় বলা চলে বাল্য বিয়ে জীবন থেকে জীবন কেড়ে নেয়। এজন্য সকলকে নিজ নিজ দায়বদ্ধতার জায়গা থেকে বাল্য বিয়ে প্রতিরোধ করতে হবে। অনুষ্ঠান শেষে ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার হিসেবে বই, ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd