1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় বঙ্গমাতা এঁর ৯৩তম জন্মবার্ষিকী পালিত - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় বঙ্গমাতা এঁর ৯৩তম জন্মবার্ষিকী পালিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৬৯ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: “সংগ্রাম-স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তর সাতক্ষীরা’র আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “শোকাবহ আগস্ট অশ্রæঝরা শোকের মাস। এই আগস্ট মাসে জাতির পিতার আমৃত্যু সঙ্গী বঙ্গমাতা ও বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিন। বাংলাদেশে ১৫ই আগস্টে যে নির্মম হত্যাকান্ড ঘটেছিল। এমন হত্যা জঘন্য হত্যাকান্ড বিশে^র কোথাও ঘটেনি। জাতির জনক বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদেরকে হত্যা করে গোটা আওয়ামী লীগকে শেষ করতে চেয়েছিল কুচক্রী মহল। তিনি আরো বলেন, বেগম মুজিবের দৃঢ়চেতা অবস্থান বাংলার মুক্তি সংগ্রামকে ত্বরান্বিত করেছিল, যা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এসময় উপস্থিত সকলের কাছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতাসহ তাঁর পরিবারের সকল শহিদদের রুহের মাগফিরাত কামনা করেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আতিকুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন ও সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, সমাজসেবা অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচাক সন্তোষ কুমার নাথ, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, মহিলা অধিদপ্তর সাতক্ষীরা’র উপপরিচালক একেএম শফিউল আযম, মহিলা অধিদপ্তর সাতক্ষীরার জেলা প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা প্রমুখ। বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জেলার অস্বচ্ছল ৫৫জন নারীর মাঝে সেলাই মেশিন ও ৪০ জন নারীর মাঝে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২ হাজার টাকা করে আথিক সহায়তা উপহার প্রদান করা হচ্ছে। এসময় জেলার বিভন্ন দপ্তরের কমর্কতা, স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের সভানেত্রী ও মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণাথীরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd