1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাতক্ষীরায় পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ১২২ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। ২৯ আগস্ট রাত ১০ টার দিকে শহরের বাঙ্গালের মোড় হতে গফুর সাহেবের ব্রীজগামী জনৈক রবিউল ইসলাম এর কাগজের গোডাউনের সামনে পাঁকা রাস্তার উপর থেকে উক্ত মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃতরা হলো শহরের গড়েরকান্দার মৃত. আমির আলীর ছেলে আবু সাইদ মিলন(৩৫), এবং একই এলাকার আব্দুর জলিল মোড়লের ছেলে মোঃ শরিফুল ইসলাম (৩৩)। সাতক্ষীরা সদর থানা পুলিশের যোগাযোগ মাধ্যমে জানানো হয়েছে, সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সজীব খাঁন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামানের তত্ত্বাবধানে সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মোঃ মহিদুল ইসলাম এর নেতৃত্বে ইটাগাছা পুলিশ ফাঁড়ির এসআই মোঃ সাইদুজ্জামান, এটিএসআই ইনামুল হক, এটিএসআই জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্সসহ উক্ত অভিযান পরিচালনা করেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থান থেকে আসামীদ্বয়কে আটক করা হয়। তাদের তল্লাসী করে প্রত্যেকের হেফাজত হতে ৩৫ পিস করে মোট ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উক্ত ইয়াবার মূল্য ২১ হাজার টাকা।
এব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা হয়েছে। আসামীদের আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd