1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় নারী ও শিশুদের আইনী সহায়তা সেলে এ্যাডঃ সেলিম মনোনীত - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় নারী ও শিশুদের আইনী সহায়তা সেলে এ্যাডঃ সেলিম মনোনীত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৫৬ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় ঘোষিত ৮৪টি সাংগঠনিক রাজনৈতিক জেলায় নিপীড়িত নারী ও শিশুদের আইনী সহায়তা সেল গঠনে সাতক্ষীরা জেলায় এড.এ.বি.এম. সেলিম এবং এড. শামীমা পারভীন মিঠুকে মনোনীত করা হয়েছে। সারাদেশে নারী ও শিশুদের নির্যাতন, হত্যার সঠিক তথ্য সংগ্রহ সহ দ্রুত আইনী সহায়তা দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান নির্দেশক্রমে সারাদেশে ৮৪টি সাংগঠনিক রাজনৈতিক জেলায় নিপীড়িত নারী ও শিশুদের আইনী সহায়তা দেওয়ার জন্য আইনজীবীদের সমন্বয় সেল গঠন করা হয়। নিপীড়িত নারী ও শিশুদের আইনী ও স্বাস্থ্য সহায়তা সেল কেন্দ্রীয় সমন্বয়কারী মনোনীত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিষ্টার কায়সার কামাল এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
সাতক্ষীরা জেলায় নিপীড়িত নারী ও শিশুদের আইনী সহায়তা দেওয়ার জন্য সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সদস্য এড. এ.বি.এম. সেলিম এবং এড. শামিমা পারভীন মিঠুকে গত ১৪ মার্চ ২০২৫ তারিখ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘোষণা করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd