1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় দিনব্যাপী কেমিস্টস্ সম্মেলন অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় দিনব্যাপী কেমিস্টস্ সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৬৮ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী কেমিস্টস্ সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্ট এ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি কেন্দ্রীয় সহ-সভাপতি ও সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এস এম কবির উদ্দিন বাবলু। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি কেন্দ্রীয় সহ-সভাপতি ও নওগাঁ জেলা শাখার সভাপতি আতাউর রহমান খোকা। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি কেন্দ্রীয় কমিটির পরিচালক মাজহারুল ইসলাম চঞ্চল, আনিসুর রহমান লিটু, জিল্লুর রহমান জুয়েল, সাতক্ষীরা জেলার ড্রাগ সুপার মোঃ আবু হানিফ। বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সাতক্ষীরা জেলা কমিটির সদস্য কাজী আক্তার হোসেন ও সদর উপজেলা শাখার সদস্য আব্দুল্লাহ আল মামুন এর পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন খুলনা বিভাগ ও পার্শ্ববর্তী বিভিন্ন জেলার নেতৃবৃন্দ যথাক্রমে সুমন হোসেন, সাকিব আল হাসান, কমল রায় চৌধুরী টিপু, আব্দুস সোবহান, মাহবুবুর রহমান পান্নু সাতক্ষীরা জেলা কমিটির সদস্য সৈয়দ রেজাউল হোসেন টুটুল, সদর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব রেজাউল করিম, আশাশুনি উপজেলা শাখার সভাপতি মনিরুজ্জামান মনি, কলারোয়া উপজেলা শাখার সভাপতি নজরুল ইসলাম, দেবহাটা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মমিন, শ্যামনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক দবীর আহমেদ, তালা উপজেলা শাখার আহ্বায়ক আনিসুর রহমান, পাটকেলঘাটা থানা শাখার সাধারণ সম্পাদক উৎপল সাধু। সম্মেলনে সাতক্ষীরা জেলার সকল উপজেলা এবং খুলনা বিভাগ ও পার্শ্ববর্তী ২১ টি জেলার কেমিস্ট সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ্র্যফেল ড্র অনুষ্ঠিত হয়। সম্মেলনে ওষুধ ব্যবসা পরিচালনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd