1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় দিনদুপুরে ছিনতাইকারীর কবলে পড়ে ইজিবাইক সহ নিঃস্ব আশরাফুজ্জামান - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় দিনদুপুরে ছিনতাইকারীর কবলে পড়ে ইজিবাইক সহ নিঃস্ব আশরাফুজ্জামান

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৫২ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: সাতক্ষীরা শহরের শিশু হাসপাতাল থেকে দিনদুপুরে ইজিবাইকসহ মোবাইল এবং নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত ২ জুন রবিবার বেলা আনুমানিক ১২ টার সময় সাতক্ষীরা শিশু হাসপাতালের ভিতরে ঘটনাটি ঘটেছে। ছিনতাইকারীর কবলে পড়া ব্যক্তি সাতক্ষীরা সদরের শাল্যে গ্ৰামের আহাদ আলীর ছেলে। ছিনতাইকারীর কবলে পড়া আশরাফুজ্জামান জানান,” ঐ দিন সাতক্ষীরা মেডিকেল কলেজের পাশ থেকে দুইজন জনৈক ব্যক্তি আমার ইজিবাইক দাড় করিয়ে সাতক্ষীরা শিশু হাসপাতালে রোগী দেখতে যাওয়ার জন্য রিজার্ভ করে। পরে আমি তাদের নিয়ে শহরের প্রধান সড়ক ( ইটাগাছা-কদমতলা) দিয়ে শিশু হাসপাতালের ভিতরে প্রবেশ করলে তাদের মধ্যে একজন ব্যক্তি আমার ইজিবাইক থেকে নেমে হাসপাতালের ভিতরে প্রবেশ করে এবং অন্য ব্যক্তিকে বলে তুমি ইজিবাইকে বসো আমি রোগীর সাথে দেখা করে আসি। এই বলে ঐ ব্যক্তি আনুমানিক ২০ মিনিটের মতো হাসপাতালের ভিতর অবস্থান করে ফিরে এসে বলে কিছু সময় অপেক্ষা করো রোগী রিলিজ নিচ্ছে আমরা তোমার ইজিবাইকে রোগী নিয়ে যাবো। পরে ঐ ব্যক্তি পাশের দোকান থেকে একটি পানির বোতল কিনে এনে তিনি সহ অন্য ব্যক্তি খাওয়ার পর আমাকে বলে খুব গরম পড়ছে তুমি একটু পানি খেয়ে নাও। আমি সরল বিশ্বাসে খাওয়ার পরে আমার সাথে কি ঘটেছে আর কিছু বলতে পারি না।” এ ঘটনার পরে সাতক্ষীরা শিশু হাসপাতালের পক্ষ থেকে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। পরে সদর হাসপাতালের কর্তৃপক্ষ এলাকার ইউপি সদস্যকে অবহিত করলে তার পরিবারের সদস্যরা তাঁকে দেখতে হাসপাতালে যান। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় দুই দিন পর তাকে বাসায় নিয়ে আসলেও এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারিনি। এ বিষয়ে সাতক্ষীরা শিশু হাসপাতালে যোগাযোগ করলে তারা জানান, ছিনতাইকারীর কবলে পড়া ব্যক্তিকে তারা দ্বিতীয় তলার টয়লেটের পাশ থেকে অবচেতন অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠায়। এ বিষয়ে আশরাফুজ্জামানের পিতা জানান,” দুই মাস আগে তিনি সমিতি থেকে লোন নিয়ে তার ছেলেকে একটি ইজিবাইক কিনে দেন। এখনো ইজিবাইকের শো-রুমে টাকা বাকি আছে। ইজিবাইকটি ছিল আমাদের পরিবারের আয়ের উৎস। এখন আমি খুব অসহার মধ্যে। আমি প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি।” এ বিষয়ে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ অভিযোগ করা হয়েছে। এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো রহস্য উদ্ধার হয়নি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd