1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় জেলা বন ও উন্নয়ন কমিটির সভা - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় জেলা বন ও উন্নয়ন কমিটির সভা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৬৬ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় জেলা বন ও উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ জুলাই) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “এবারের বৃক্ষ মেলা জাঁকজমকপূর্ণভাবে বড় পরিসরে আয়োজন করা হবে। মেলায় অংশগ্রহণকারী নার্সারী মালিকদের পুরস্কার ও মেলার উদ্বোধনী অনুষ্ঠানে গেঞ্জি প্রদান করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসনার নির্দেশনা বেশি বেশি ফলজ, বণজ ও ঔষধি গাছের চারা রোপন করতে বলেছেন। সেই সাথে বজ্রপাত রোধে বেশি বেশি তাল গাছ রোপন করতে বলেছেন। পরিবেশের ভারমাম্য রক্ষা করতে এবং সবুজ বিপ্লব সৃষ্টি করতে হবে।” বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী বন সংরক্ষক কর্মকর্তা অমিতা মন্ডল, নেজারত ডেপুটি এনডিসি আব্দুল্লাহ আল-আমিন, জেলা এগ্রিকালচার অফিসার প্রকৌশলী মো. হারুন উর রশিদ, সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জি এম মারুফ বিল্লাহ, জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি মো. নুরুল আমিন, সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ক্যাশিয়ার আব্দুল হান্নান খান প্রমুখ। আগামী ১ সেপ্টেম্বর হতে সপ্তাহ ব্যাপী বৃক্ষ মেলা অনুষ্ঠিত হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd