1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় চোখে ছানিপড়া রোগীদের অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় চোখে ছানিপড়া রোগীদের অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ৪৯ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : আত্মমানবতার সেবায় ও মানুষের কল্যাণে ব্রহ্মরাজপুর ডিবি ইউনাইটেড হাইস্কুল কর্তৃপক্ষ ও খুলনার শিরোমনি বিএনএসবি চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে বিনামূল্যে ও স্বল্প মূল্যে চোখে ছানিপড়া রোগীদের জন্য অপারেশন ক্যাম্প” অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জুন) সকালে সদরের ডিবি ইউনাইটেড হাইস্কুল প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পৌর বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মো. মমিনুর রহমান মুকুল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের বিদ্যোৎসায়ী সদস্য ও বিশিষ্ট শিক্ষানুরাগী শেখ আব্দুল আহাদ।
চোখে ছানিপড়া রোগীদের অপারেশন ক্যাম্পে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য মো. আব্দুল মান্নান, খুলনার শিরোমনি বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা. অয়স সেন প্রমুখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক খুলনার প্রোগ্রাম সহকারি মো. মাহবুবুর রহমান, ডিবি ইউনাইটেড হাইস্কুলের সহকারি প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস, সহকারি শিক্ষক ফয়জুল হক বাবু, মো. মুকুল হোসেন প্রমুখ। ডিবি ইউনাইটেড হাইস্কুল কর্তৃপক্ষ ও খুলনার শিরোমনি বিএনএসবি চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে বিনামূল্যে ও স্বল্প মূল্যে চোখে ছানিপড়া রোগীদের জন্য অপারেশন ক্যাম্পে মোট ৩৯ জন ছানি অপারেশনের জন্য খুলনা শিরোমনি হাসপাতালে পাঠানো হয় এবং ১৭০ জন চক্ষু রোগীকে ব্যবস্থা পত্র, ঔষধ ও চশমা প্রদান করা হয়। এসময় ডিবি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষক, খুলনা শিরোমনি বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসক, নার্স, ব্র্যাক জেলা সমন্বিত চক্ষু সেবা প্রকল্প’র সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd