1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় এমপি রবির উঠান বৈঠক - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাতক্ষীরায় এমপি রবির উঠান বৈঠক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০০ সংবাদটি পড়া হয়েছে

ইউনিয়ন প্রতিনিধি: জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে উঠান বৈঠক ও সরকারের উন্নয়ন সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার (০১ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরা সদরের ১নং বাঁশদহা ইউনিয়নে সাহিত্যিক ওয়াজেদ আলী সাহেবের বাড়ির উঠানে বাঁশদহা ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে ওয়ার্ড সভাপতি আজিজুল হক’র সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“আমাদের সাতক্ষীরার মাটি খুবই উর্বর। কিন্তু কিছু বর্বর মানুষের কুকর্মের কারণে আমরা বাঁধাগ্রস্থ হয়েছি। ভালো কাজের জন্য সকল বাঁধাকে টপকিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ বিশে^র দরবারে মাথা উঁচু করে দাড়িয়েছে এবং বাংলাদেশ একটি গর্বিত দেশ ও উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। সবই সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার কারণে। দেশের স্বাধীনতা থেকে সার্বিক উন্নয়নের একমাত্র দাবীদার বাংলাদেশ আওয়ামী লীগ। ত্রিশ লক্ষ শহিদের রক্তের বিনিময়ে এদেশ। দেশের উন্নয়ন ও শান্তির জন্য জননেত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। দেশ ও জাতির উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের উন্নয়নের প্রতিক নৌকায় ভোট দেওয়ার আহবান জানিয়ে তিনি আরো বলেন, আমি ২০১৪ সালে এমপি নির্বাচিত হয়ে সাতক্ষীরায় উঠান বৈঠক শুরু করেছি মা বোনদের কাছে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড তুলে ধরাসহ তাদের সুখ-দুঃখের কথা শোনার জন্য। এসময় উপস্থিত সকলের কাছে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন এমপি রবি।”
উঠান বৈঠকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য এসএম শওকত হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জোৎস্না আরা, আগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ¦ মো. আনছার আলী, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মীর আজহার আলী শাহিন, জেলা মহিলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য মমতাজ, বাঁশদহা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি তৌহিদুর রহমান, কোষাধ্যক্ষ সেলিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা আমিনুল হাসান রাসেল প্রমুখ। উঠান বৈঠকে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বাঁশদহা ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা আহসান উদ্দিন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd