1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় উদ্যান ফসল চাষাবাদ ও মাটির সুরক্ষা বিষয়ক কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:০০ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় উদ্যান ফসল চাষাবাদ ও মাটির সুরক্ষা বিষয়ক কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ৬২ সংবাদটি পড়া হয়েছে

আব্দুল মোমিন সাতক্ষীরা: “কৃষিই সমৃদ্ধি ফলই বল” এই প্রতিপাদ্যে বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্প’র আওতায় ২২-২৩ অর্থ বছরের দিনব্যাপী উদ্যান ফসল চাষাবাদ ও মাটির সুরক্ষা বিষয়ক কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৯ এপ্রিল শনিবার সকাল সাড়ে ১০ টায় সাতক্ষীরা হর্টিকালচার সেন্টার’র আয়োজন এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা ইর্টিকালচার সেন্টার’র উপ-পরিচালক কৃষিবিদ মো.আমজাদ হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ির উপ-পরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু গবেষণা ইনিস্টিউট বিনা সাতক্ষীরা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. বাবুল আক্তার, সদর উপজেলা কৃষি অফিসার মো. মনির হোসেন, কালিগঞ্জ উপজেলা কৃষি অফিসার ওয়াসীম আহম্মেদ, বিনা সাতক্ষীরা’র বৈজ্ঞানিক কর্মকতা মো. মশিউর রহমান, সদর উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার অমল কুমার ব্যানার্জী প্রমুখ।
এসময় বক্তারা বলেন,মানুষ সুস্থ থাকতে ফল খাওয়ার বিকল্প নাই। প্রতিটা মানুষের দৈনিক ৫০০ গ্রাম ফল খাওয়ার প্রয়োজন আমরা বাড়ির আঙ্গিনায় একটি করে বিভিন্ন ধরনের ফল গাছ লাগালে সারা বছর ফল খেতে পারবো এবং পরিবারের চাহিদা মিটিয়ে সেখান থেকে আর্থিকভাবে উপর্জন করতে পারবো, সে জন্য দরকার সঠিক জাতের চারা নির্বাচন করা। পরিশেষে আজ থেকে সবাই কে বাড়ির আশেপাশে পরিত্যক্ত জায়গাতে ফল গাছ লাগাবো আহবান জানান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd