1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় আর কখনো ২০১৩ সালের মতো পরিস্থিতি হবে না: ডিআইজি মঈনুল হক - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় আর কখনো ২০১৩ সালের মতো পরিস্থিতি হবে না: ডিআইজি মঈনুল হক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৬৫ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক বলেছেন, হাজার চেষ্টা করলেও সাতক্ষীরায় আর কখনো ২০১৩ সালের মতো পরিস্থিতি হবে না। কোন রকম গুজবে কান দিবেন না। সেজন্য সকলকে সজাগ থাকতে হবে। সোমবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা পুলিশ লাইন ড্রীল শেড মিলনায়তনে অনুষ্ঠিত সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।


মতবিনিময় সভায় ডিআইজি মঈনুল হক আরো বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন আর কথায় নয় বাস্তবে পরিলক্ষিত। আগামীর স্মার্ট বাংলাদেশও বাস্তবে রূপ নেবে। সেজন্য সকলকে একযোগে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাংলাদেশের উন্নয়ন উড়ন্ত বিমানের সাথে তুলনা করে তিনি বলেন তাকে কোন ভাবেই ঠেকানো সম্ভব নয়। উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিতভাবে সক্ষমতা বেড়েছে বলে তিনি উল্লেখ করেন।
মতবিনিময় সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও দৈনিক কালের চিত্রের সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান বাবু, জেলা আনসার ভিডিপির কমান্ডার মোরশেদা খানম, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশিষ কুমার মন্ডল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম, জেলা শিল্প ও বনিক সমিতির সভাপতি নাসিম ফারুক খান মিঠু, জেলা পুলিশিং কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা, কলারোয়ার সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হেলাল প্রমুখ।
সভা সঞ্চলনা করেন সাতক্ষীরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলার সাতটি উপজেলা পরিষদ চেয়ারম্যান, ২টি পৌরসভার মেয়র, ৭৮ টি ইউনিয়নের চেয়ারম্যান, গ্রাম পুলিশ সদস্য, আনসার ভিডিপির সদস্য, জেলা পুলিশিং কমিটির সদস্য, বিট পুলিশ, ৮টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd