1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় আর্ন্তজাতিক শ্রমিক দিবসে র‌্যালী ও আলোচনা সভা - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:২০ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় আর্ন্তজাতিক শ্রমিক দিবসে র‌্যালী ও আলোচনা সভা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১ মে, ২০২৩
  • ৬২ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য শ্রমিক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ মে) সকালে ট্রাক, ট্যাংলরী, ট্রাক্টর ও ক্যাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-খুলনা ৭৬৪) সাতক্ষীরার কাটিয়া নারকেলতলা মোড় হতে সংগঠনের সভাপতি ও জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম.এ খালেক’র নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংগঠনের কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। শ্রমিক দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন ট্রাক, ট্যাংলরী, ট্রাক্টর ও ক্যাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-খুলনা ৭৬৪) এর সহ-সভাপতি মো. আব্দুর রকিব, সাধারণ সম্পাদক ও জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি মো. আব্দুল কাদের (কাদু), সহ-সাধারণ সম্পাদক শেখ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুস সালাম, সড়ক সম্পাদক মো. কবিরুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. আশরাফুজ্জামান ময়না, অফিস সম্পাদক মো. সেলিম আহমেদ, কার্যনির্বাহী সদস্য মো. আবু সিদ্দীক, মো. আব্দুর রাজ্জাক, মো. আব্দুল কাদের, মো. আক্তার হোসেন বাবলু, মো. শরিফুল বিশ^াস, শেখ শামীম রেজা, মো. সমাইফুল ইসলাম, মো. মামুন কবির ও পাটকেলঘাটা থানা শ্রমিক লীগের সভাপতি শহিদুল বিশ^াস প্রমুখ। আলোচনা সভা শেষে সংগঠনের সকলে মধ্যাহ্ন ভোজে মিলিত হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd