1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় আন্তঃ স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতার ফাইনালে ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুল চ্যাম্পিয়ন - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় আন্তঃ স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতার ফাইনালে ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুল চ্যাম্পিয়ন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ১০৮ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আন্তঃ স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে সদরের ডিবি ইউনাইটেড হাইস্কুল ফুটবল মাঠে সাতক্ষীরা জেলা প্রশাসকের পৃষ্ঠপোষকতায় ও ডিবি ইউনাইটেড হাইস্কুলের আয়োজনে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স.ম শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, ধুলিহর ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান চৌধুরী ও ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো. লুৎফর রহমান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও “মা” ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মমিনুর রহমান মুকুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফিংড়ী ইউনিয়ন আওয়ামী রীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. শামছুর রহমান, ডিবি ইউনাইটেড হাইস্কুলের বিদ্যোৎসাহী সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী শেখ আব্দুল আহাদ, ডিবি ইউনাইটেড হাইস্কুলের সহকারি প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাশ, গাভা অক্ষয় কুমার মিস্ত্রি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজউদ্দিন সরদার, শিক্ষক আবু অহিদ বাবলু প্রমুখ। আন্তঃ স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় অংশ নেয় ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুল বনাম গাভা অক্ষয় কুমার মিস্ত্রি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়। শান্তির প্রতিক পায়রা উড়িয়ে খেলার উদ্বোধন করেন অতিথিবৃন্দ। খেলায় প্রথমার্ধের নির্ধারিত সময়ে কোন দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের খেলার শেষ মুহুর্তে ৩ মিনিট আগে ১টি গোল করে ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুল এবং জয়ের লক্ষ্যে পৌছে যায়। সেই সাথে আন্তঃ স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফলে গাভা অক্ষয় কুমার মিস্ত্রি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুল চ্যাম্পিয়ন হয়। রেফারী হিসেবে খেলা পরিচালনা করেন একরামুজ্জামান জনি, সহকারি ছিলেন তানজিরুল ইসলাম ও মো. ইসমাইল হোসেন এবং ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন আশরাফ হোসেন। আন্তঃ স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্বার বিতরনী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থী ও ফুটবল প্রেমী হাজার হাজার দর্শক খেলাটি উপভোগ করে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের সহকারি শিক্ষক মো. মুকুল হোসেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd