1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাংবাদিক জলিলের উপর হামলার প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

সাংবাদিক জলিলের উপর হামলার প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৩০ মে, ২০২২
  • ১০৪ সংবাদটি পড়া হয়েছে

সাতক্ষীরা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিলের উপর মাদক চোরাচালানীদের হামলার প্রতিবাদে ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপি।
বক্তব্য রাখেন, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান, মোজাফফর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, এশিয়ান টেলিভিশনের কলারোয়া প্রতিনিধি জাহাঙ্গীর আলম লিটন। মানববন্ধন পরিচালনা করেন, দৈনিক ঢাকা টাইমসের সাতক্ষীরা প্রতিনিধি এম বেলাল হোসাইন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের উপরে হামলা হয় কিন্তু বিচার হয় না। যে কারনে মাদক ও চোরাকারবারিরা সাংবাদিকদের গায়ে হাত দেওয়ার সাহস পাচ্ছে। সাংবাদিকদের নিজেদের মধ্যে বিভেদের কারনেই চোরাকারবারী, মাদক ব্যবসায়ীরা এধরনের উর্দ্ধত্য দেখাতে পারে। স্বার্থন্বেষীরা সুযোগ পাচ্ছে সুযোগ নিচ্ছে। এই মুহুর্তে সাতক্ষীরায় সাংবাদিকদের ঐক্য জরুরী। যারা ব্যক্তি স্বার্থে সাংবাদিকদের মধ্যে ঐক্য নষ্ট করছেন তারা নিজেদের মধ্যকার ভেদাভেদ ভুলে সাংবাদিকদের স্বার্থে ঐক্যবদ্ধ হোন।
সাংবাদিক আব্দুল জলিলের উপর হামলাকারীদের বিরুদ্ধে দ্রæত ব্যবস্থা গ্রহণ করা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষনা দিয়ে বক্তারা অবিলম্বে সাংবাদিক আব্দুল জলিলের উপর হামলাকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd