1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাংবাদিকদের সাথে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ’র নব নির্বাচিত কমিটির মতবিনিময় - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

সাংবাদিকদের সাথে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ’র নব নির্বাচিত কমিটির মতবিনিময়

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ৬৪ সংবাদটি পড়া হয়েছে

সাতক্ষীরা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ভোমরা স্থলবন্দর কাস্টমস্ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস্ অ্যাসোসিয়েশনের (সিএন্ডএফ’র) নবনির্বাচিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি মমতাজ আহমেদ বাপীসহ প্রেসক্লাব নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান এবং মিষ্টি মুখ করান।
মতবিনিময় সভায় সেখানে উপস্থিত ছিলেন, সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব কাজী নওশাদ দিলওয়ার রাজু, সাধারণ সম্পাদক এ.এস.এম মাকছুদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক জি.এম আমির হামজা, সাংগঠনিক, বন্দর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দীপংকর ঘোষ, অর্থ সম্পাদক মোঃ আবু মুছা, কার্যকরী সদস্য শাহানুর ইসলাম শাহিনসহ নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। সভায় সাংবাদিকদের মধ্যে প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী ছাড়াও আরো উপস্থিত ছিলেন, কার্য নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, এসএম রেজাউল ইসলাম, হাফিজুর রহমান, মেহেদী আলী সুজয়, ফয়জুল হক বাবু, এসকে কামরুল হাসান, এসএম আকরামুল ইসলাম, খন্দকার আনিছুর রহমান প্রমুখ।
সিএন্ডএফ নেতৃবৃন্দ বলেন, ভোমরা স্থলবন্দর একটি সম্ভাবনাময়ী বন্দর। এ বন্দরের সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তারা আরো বলেন, আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করা হবে। আর এ পদ্মা সেতু উদ্বোধন হলে দেশের অন্যান্য বন্দরের চেয়ে ভোমরা স্থল বন্দরের গুরুত্ব অনেক বাড়বে বলে তারা এ সময় আশাবাদ ব্যক্ত করেন। প্রেসবিজ্ঞপ্তি

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd