1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাংবাদিকদের সাথে মেডিকেল কলেজ হাসপাতালের ইণ্টার্ন চিকিৎসক পরিষদ এর মতমিনিময় সভা - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

সাংবাদিকদের সাথে মেডিকেল কলেজ হাসপাতালের ইণ্টার্ন চিকিৎসক পরিষদ এর মতমিনিময় সভা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৯১ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদ এর উদ্যোগে এক মতমিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন, ইন্টার্ন চিকিৎসক পরিষদ এর সভাপতি ডা. সুমন কুমার শীল, সাধারণ সম্পাদক ডা. বসিফুর রহমান।
মতবিনিময় সভায় ইন্টার্ন চিকিৎসকরা বলেন, সম্প্রতি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি’র সুপারিশে এবং তত্ত¡াবধায়ক এর অনুমোদনক্রমে ইচিপের কমিটি অনুমোদন করা হয়।
কিন্তুু এই কমিটির বিপক্ষে কিছু স্বার্থান্বেষী মহল অপ্রচার করে যাচ্ছে। আগামী ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আমাদের পুরো মাস ব্যাপি কর্মসূচী ঘোষণা করেছি। পথ শিশুদের খাবার বিতরণ, বৃক্ষরোপনসহ বিভিন্ন কার্যক্রম আমরা হাতে নিয়েছি। হসপিটালের সকল রোগীদেরকে ১৫ আগস্ট উপলক্ষে খাবার দেয়া হবে। আমাদের নিরলস পরিশ্রমে সামেকে করোনা রোগী এখন অনেক কম এবং রোগীর স্বজনরা খুশি। করোনাকালে মনোবল বৃদ্ধিতে সকলের সহযোগিতা চান তারা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, বাংলাভিশনের আসাদুজ্জামান আসাদ, প্রেসক্লাবের সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, দৈনিক কল্যানের সাতক্ষীরা জেলা প্রতিনিধি কাজী শওকাত হোসেন ময়না, আশাশুনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মানব কন্ঠের অসীম বরণ চক্রবর্তী, সময়ের আলোর সাতক্ষীরা প্রতিনিধি কাজী শহিদুল হক রাজু প্রমূখ।
এসময় ইচিপ এর সহ-সভাপতি ডা. আরাফাত আহমেদ, ডা. নাজমুস সাকিব চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক ডা: পল্লব রায়, সাংগঠনিক সম্পাদক ডা: আল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ডা: মীর সাজিদ শফিক, দপ্তর সম্পাদক ডা: মাসুম বিল্লাহ, সদস্য ডা: আয়েশা সিদ্দিকা প্রমূখ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd