1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সরিষা চাষে আশার আলো দেখছে কুলিয়ার আ: সামাদ - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সরিষা চাষে আশার আলো দেখছে কুলিয়ার আ: সামাদ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪
  • ১২৯ সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:: ফুলের মৌ মৌ গন্ধ আর মৌ মাছির গুঞ্জন এখন সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার বিস্তীর্ণ সরিষা ক্ষেত জুড়ে। চারদিকে হলুদ গালিচায় ঢেকে গেছে পুরো মাঠ। এ যেন দিগন্তে ছুঁয়েছে সরিষা ফুলের হলুদ আভা। রোপা ধান কর্তনের পর কৃষকরা তাদের জমিতে সরিষা চাষ করেছে। শীতের সকালে কুয়াশাচ্ছন্ন হলদে ফুলের মনমাতানো মৌ-মৌ গন্ধ আর অপরূপ দৃশ্য আকৃষ্ট করে যে কাউকে। দেবহাটা উপজেলায় মাঠের পর মাঠ এবার সরিষার আবাদ হয়েছে। অপরুপ এ দৃশ্য দেখে মনে হয় কৃষকরা যেন তাদের ক্ষেতে রাশি রাশি সোনা ছড়িয়ে রেখেছে। তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মাধ্যমে সরিষা চাষে আশার আলো দেখছেন দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের আবদার সরদাররের ছেলে আ: সামাদ। সরজমিনে উপজেলার কুলিয়া ইউনিয়নের দ: কুলিয়া গ্রামের আ: সামাদের সরিষা ক্ষেত পরিদর্শন করে জানা যায়, তিনি গত বছর ২৪বিঘা জমিতে সরিষা চাষ করেছিলো। এবছর স্থানীয় উপ-সহকারী কৃষি অফিসার মনিরুল ইসলামের পরামর্শে তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প থেকে সার ও বীজ পেয়ে তিনি ৩০বিঘা জমিতে বারি সরিষা-১৪সহ অন্যান্য উচ্চ ফলনশীল জাতের সরিষা চাষ করেছেন। সরিষার ফুল দেখে তিনি অনেক খুশি ও আশাবাদী। তিনি আশা করছেন ১৮০মন সরিষা এবার উৎপাদন হবে। উপ-সহকারী কৃষি অফিসার মনিরুল ইসলাম জানান, সরকারের সরিষা প্রনোদনা ও তেল জাতীয় ফসল উৎপাদন প্রকল্পের মাধ্যমে কৃষকদের বিনামূল্য সার ও বীজ সরবরাহসহ উপজেলা কৃষি অফিসের সার্বিক সহায়তা ও পরামর্শে এবছর দেবহাটা উপজেলায় গত বছরের তুলনায় প্রায় ১২৫ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। তারই ধারাবাহিকতায় কুলিয়ার আ:সামাদকে সরিষা প্রনোদনা দেওয়া হয়েছে এবং আশা করা যাচ্ছে তিনি সহ উপজেলার সকল কৃষকরা এবছর সফল হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd