1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শ্যামনগর জাহাজ ঘাটা মারকাজুল কোরাআন এতিমখানা ছাত্রদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

শ্যামনগর জাহাজ ঘাটা মারকাজুল কোরাআন এতিমখানা ছাত্রদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ৬৩ সংবাদটি পড়া হয়েছে

কালিগঞ্জ ব্যুরো চীফ: শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়ন জাহাজ ঘাটা মারকাজুল কোরাআন এতিমখানা ছাত্রদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (১৯ ডিসেম্বর) বিকাল ৫ টায় উপজেলার ঐতিহ্যবাহী জাহাজ ঘাটা মারকাজুল কুরআন মাদ্রাসা ও এতিমখানায় অধ্যায়নরত এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগ মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা৪ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী শেখ মাসুদা খানম মেধা।
এতিমখানার শিক্ষার্থীরা কেন্দ্রীয় নেত্রী শেখ মাসুদা খানম মেধাকে শীতবস্ত্র সহ তাদের মাঝে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়ে।এসময় তিনি বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনা করেন। কম্বল বিতরণে এতিমখানার সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ আদম আলী। হাফেজ মাওলানা আব্দুল সামাদ। এসময় আরো উপস্থিত ছিলেন ভুরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর আলম। রতনপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি রাজু আহমেদ সহ অত্র মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd