1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শ্যামনগরের সাবেক তিন এমপিসহ ২৯ জনের নামে মামলা - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

শ্যামনগরের সাবেক তিন এমপিসহ ২৯ জনের নামে মামলা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৮০ সংবাদটি পড়া হয়েছে

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর থানায় সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
আসামী করা হয়েছে সাতক্ষীরা -৪ আসনের সাবেক তিন সংসদ সদস্য আতাউল হক দোলন, এস এম জগলুল হায়দার ও এইচ এম গোলাম রেজা। এছাড়া শ্যামনগরের সাবেক উপজেলা চেয়ারম্যান সাঈদুজ্জামান সাঈদসহ মামলার মোট আসামীর সংখ্যা ২৯ জন।
বৃহস্পতিবার (৫ জুন) শ্যামনগর উপজেলার যাদবপুর গ্রামের মাসুম বিল্লাহ বাদী হয়ে শ্যামনগর থানায় মামলাটি দায়ের করেন।
এতে আসামিদের বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্র, সরকারের চলমান উন্নয়ন প্রকল্পের বিরুদ্ধে অপপ্রচার, অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে রাষ্ট্রে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য হেফাজতে রাখার অভিযোগ আনা হয়েছে।
মামলার অন্যান্য আসামিরা হলেন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক স ম আব্দুস সাত্তার, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর ইউপির সাবেক চেয়ারম্যান অ্যাড. জহুরুল হায়দার বাবু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ভুরুলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ জাফরুল আলম বাবু, কাশিমাড়ী ইউপির সাবেক চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিচ, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাবলুর রহমান বাবলু, কৈখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল ইসলাম, জেলা পরিষদের সাবেক সদস্য ও যুবলীগ নেতা গোলাম মোস্তফা বাংলাসহ ২৯ জন।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর মোল্লা জানান, এ মামলায় জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক স ম আব্দুস সাত্তারসহ তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd