1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শীতের ভোরে কুয়াশার চাদর মোড়ানো সকালে মাঠ জুড়ে দাঁড়িয়ে আছে হলুদের সমারোহ - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

শীতের ভোরে কুয়াশার চাদর মোড়ানো সকালে মাঠ জুড়ে দাঁড়িয়ে আছে হলুদের সমারোহ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১৮ জানুয়ারি, ২০২২
  • ১০৬ সংবাদটি পড়া হয়েছে

কে এম রেজাউল করিম দেবহাটা: শীতের ভোরে কুয়াশার চাদর মোড়ানো সকালে মাঠ জুড়ে দাঁড়িয়ে আছে হলুদের সমারোহ। জেলার মাঠ দখলে নিয়েছে সরিষা। আর তাই কুয়াশায় ভেজা হলুদ ফুল দুলছে মাঠে মাঠে। শীতের রাতে কুয়াশায় ভেজা শরিষার গাছ রোদে যেন ঝিকিমিকি করছে। সব মিলে সৃষ্টি হয়েছে মনোরম পরিবেশ। বেড়া বাড়তেই কুয়াশার জল রৌদ্রে পালিয়া যায়। আর এই গাছ থেকে শত শত মৌমাছি মধু সংগ্রহ করে ফেরে আপন নীড়ে। সেই সাথে রাস্তার পাশের শরিষার মাঠে ছবি তুলছেন অনেকে।
সাতক্ষীরার প্রায় প্রতিটি মাঠে এখন শুধু সরিষা ফুলের হলুদ রঙের চোখ ধাঁধানো বর্ণিল সমারোহ। তবে সরিষা চাষে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ায় এচাষে ঝুঁকে পড়েছেন এ জেলার কৃষকরা। চলতি মৌসুমে এ অঞ্চলে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা থাকলেও সংশয় কাটছে কৃষকদের। কারন অসময়ের বৃষ্টিতে কিছুটা উৎপাদন ঘাট্টি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কিন্তু ভালো ফলনের আশায় জেলার কৃষকরা রাতদিন পরিশ্রম চালিয়ে যাচ্ছেন। কৃষকের পাশাপাশি কৃষি কর্মকর্তারাও মাঠে মাঠে ছুটে চলেছেন।
এদিকে চলতি রবিশস্য মৌসুমে অনাকাঙ্খিত বৃষ্টিতে উৎপাদন নিয়ে সংসয় রয়েছে। তবে উৎপাদিত ফসলে কৃষক ক্ষতি কাটিয়ে উঠবেন বলছেন কর্মকর্তারা। তবে মৌসুমের শুরুতে বৃষ্টি হওয়ায় অনেক জমি ডুবে যায় আবার কোন কোন জমিতে এখনো পানির আর্দ্রতা কমেনি। যার কারনে পরিমিত ফলন না হওয়ার কথা বলছেন কৃষক।
জানা গেছে, চলতি মৌসুমে জেলার ৭টি উপজেলায় ১২৫০ হাজার হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এতে হেক্টর প্রতি ১.২ মেট্রিক টন উৎপাদনের সম্ভবনা করা হচ্ছে। আবাদ হওয়া সরিষার মধ্যে টরি-৭, বারি সরিষা-১৪ ও ১৫, বারি সরিষা-১৭, বিনা সরিষা- ৯ জাতের সরিষা আবাদ বেশি হয়েছে।
এদিকে সরিষা চাষি জামাল উদ্দীন জানান, এবছর আমি ৬ বিঘা জমিতে সরিষা চাষ করেছি। গত বছরের তুলনায় ফলন কম হওয়ার আশংঙ্কা করছি। তবে সরিষা চাষ শুরুতে আবহাওয়া অনুকুলে না থাকায় একটু চিন্তায় আছি। তবে চলতি মৌসুমে সরিষা ফলন কম হওয়ায় এবছর দাম বাড়তে পারে বলে মনে করছেন তিনি।
সরিষা চাষি সৈয়দ আলী জানান, সরিষা চাষের শুরুতে জমিতে ঠিকমত জো করতে পারিনি। বীজ রোপনের পর অতি বৃষ্টিতে চারা ঠিকমত বেড়ে উঠতে পারেনি। তবে যা ফলন হয়েছে শেষ পর্যন্ত আবহাওয়া ঠিক থাকলে খরচ কাটিয়ে উঠতে পারবো। তিনি আরো জানান, বীজ রোপন থেকে শুরু করে বর্তমান পর্যন্ত কৃষি অফিসারগন বিভিন্ন বিষয়ে পরামর্শ দিচ্ছেন। যে কারনে কিছুটা হলেও মানসিক ভাবে স্বাভাবিক আছেন বলেও জানান তিনি।
এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ নূরুল ইসলাম জানান, মৌসুম শুরুতে আবহাওয়া অনুকুলে না থাকায় সরিষার ফলন একটু ব্যহত হতে পারে। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে এবছর সরিষা চাষের বিগত বছরের মত উৎপাদন না হলেও উৎপাদিত ফলন থেকে কৃষক বাড়তি মুনাফা পাবে বলেও আশা করছি। তবে বিগত বছরের তুলনায় সরিষার দাম বাড়তে পারে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd