1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ালো সাতক্ষীরার সেঞ্চুরী একাডেমি ‘হাসিমুখ’ - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ালো সাতক্ষীরার সেঞ্চুরী একাডেমি ‘হাসিমুখ’

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩
  • ১২০ সংবাদটি পড়া হয়েছে

মফস্বল সম্পাদক: দেশে চলছে কনকনে শীত। ঠান্ডা বাতাসের দাপটে শীত জেঁকে ধরেছে সবাইকে। শীতের তীব্রতা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে অল্প আয়ের মানুষকে। উষ্ণতার পরশ বুলিয়ে দিতে শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ালো সাতক্ষীরার সেঞ্চুরী একাডেমি ‘হাসিমুখ’।
মঙ্গলবার সকাল ১১ টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১২ জন স্টাফ, সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ১১ জন স্টাফ ও সদর উপজেলার লাবসা ইউনিয়নের নলকুড়া কাসেমুল উলুম মাদ্রাসা ও ইয়াতিমখানায় ১০ জন এতিম শিশুদের জন্য হাসি মুখ ইভেন্টের শীতবস্ত্র পাঠানো হয়েছে। এছাড়াও সরকারি বেসরকারি স্কুল, কলেজ, মসজিদ মাদ্রাসায় হাসি মুখ ইভেন্টের এসব উপহার দেওয়া কার্যক্রম চলছে। সেঞ্চুরী একাডেমী প্রতিষ্ঠাতা পরিচালক এজাজ আহমেদ স্বপন জানান, আমাদের সম্মিলিত ছোট ছোট চেষ্টা ছিল। ২০০২ সাল থেকে সেঞ্চুরি একাডেমি মানুষের পাশে থেকে কাজ করেছে। আগামীতেও মানুষের পাশে থাকতে চাই। সমাজের সক্ষম সবাই যদি এ ধরনের মানবসেবার কাজে ভূমিকা রাখে তবে মানুষ অনেক বেশী উপকৃত হবে। এছাড়াও করোনার প্রথম ধাপে সেঞ্চুরি একাডেমির শহরের গালর্স স্কুলের সামনে বিনা মুল্য দীর্ঘ ৭-৮ মাস সবজি বিতরণ করেছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd