1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শিক্ষীত মার্জিত পরিবারের সন্তান গোলাম মোর্শেদ - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

শিক্ষীত মার্জিত পরিবারের সন্তান গোলাম মোর্শেদ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ৭৪ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ক’দিন পরই সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের নির্বাচন। ওই পদে চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব গোলাম মোর্শেদ। শুধু তিনি নয়, তার পুরো পরিবারই জেলার মানুষের সেবায় নিবেদিত আছেন। ফলে ভোটরদের পছন্দের র্প্রার্থী হিসেবে ডাঃ মনোয়ারের বড় ভাই গোলাম মোর্শেদ এগিয়ে আছেন।
বিএডিসি’র কর্মকর্তা গোলাম মোস্তাফা ও খালেদা বেগমের পাঁচ ছেলের মধ্যে বড় ছেলে গোলাম মোর্শেদ। ছেলেবেলা থেকেই মেধাবী ছাত্র মোর্শেদ জড়িয়ে পড়েন ছাত্র রাজনীতির সাথে। তারপরও উচ্চশিক্ষা শেষ করেছেন। দায়িত্ব পালন করেছেন কুশখালী ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে। এছাড়ও সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে সাতক্ষীরা বাস মালিক সমিতির দুই বারের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তিনি। পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবেই সাতক্ষীরার সকলের কাছে পরিচিত জনসেবক। প্রার্থী গোলাম মোর্শেদের দ্বিতীয় ভাই ড. মোতাহার হোসেন কৃষি বিশ^বিদ্যালয় থেকে এমএস করে জাপান থেকে পিএইডি ডিগ্রী অর্জন করেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু কৃষি বিশ^বিদ্যালয়ে অধ্যাপনা করছেন। সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী গোলাম মোর্শেদের তৃতীয় ভাই সাতক্ষীরার সুপরিচিত ডাঃ মনোয়ার হোসেন। তিনি খুলনা মেডিকেল কলেজের ক্যান্সার সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। সাতক্ষীরা জেলার সকলের কাছে সম্মানের পাত্র তিনি। সাতক্ষীরার ক্যান্সার আক্রান্ত রোগীদের সুবিধার্থে নিজ খরচে গড়ে তুলছেন ক্যান্সার হাসপাতাল। যা সাতক্ষীরায় প্রথম। প্রার্থী গোলাম মোর্শেদের চতুর্থ ভাই মোঃ মোস্তাফিজুর রহমান ঢাকা ডেন্টাল থেকে বিডিএস সম্পন্ন করে জাপান থেকে পিএইচডি ডিগ্রী অর্জনের পর বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি বিশ^বিদ্যালয়ে কর্মরত আছেন। সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী গোলাম মোর্শেদের কনিষ্ট ভাই মোঃ মারুফ আহমেদ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত নাটোরে কর্মরত আছেন।
সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী গোলাম মোর্শেদের উচ্চশিক্ষিত পুরো পরিবার কোননা কোন ভাবে দেশের মানুষের সেবা করে যাচ্ছেন। তাই তাকে চেয়ারম্যান নির্বাচিত করলে সাতক্ষীরা সদর উপজেলার কাঙ্খিত উন্নয়ন হবে বলেই বিশ^াস করে তার কর্মীরা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd