1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শহিদ আব্দুর রাজ্জাক পার্কে জমে উঠেছে বৈশাখী মেলা - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

শহিদ আব্দুর রাজ্জাক পার্কে জমে উঠেছে বৈশাখী মেলা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ৬৯ সংবাদটি পড়া হয়েছে
Exif_JPEG_420

মোমিন সাতক্ষীরা: জমে উঠেতে শুরু করেছে সাতক্ষীরার শহিদ আব্দুর রাজ্জাক পার্কের বৈশাখী মেলা। বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখার দৃঢ় প্রত্যয়ে সাতক্ষীরায় জেলা প্রশাসনের আয়োজনে ১৫দিনব্যাপি বৈশাখী মেলা গত ২৮ এপ্রিল উদ্বোধন করা হলেও ঢাকার ব্যবসায়ীরা না আসায় মেলা সেভাবে জমেনি। শুক্রবার সন্ধ্যা থেকে মেলা প্রাঙ্গণে দেখা গেছে কেউ কেউ বাচ্চাদের নিয়ে নাগরদোলায় দুলছেন। কেউ আবার শখের পণ্য কিনছেন। অনেকেই ঘুরে ঘুরে দেখছেন শখের পণ্য। কেউ ফুচকা, চটপটিসহ বিভিন্ন মুখরোচক খাবার খাচ্ছেন। কেউ আবার সেলফি তুলছেন। এমনিভাবে ক্রেতা ও দর্শনার্থীদের পদচারনায় মুখরিত হয়ে উঠে মেলা প্রাঙ্গণ। শহীদ আব্দুর রাজ্জাক পার্ক প্রাঙ্গণে জেলা প্রশাসন আয়োজিত বৈশাখী মেলায় এমনটিই দেখা গেছে ।
মেলায় পরিবারকে নিয়ে ঘুরতে এসেছিলেন দৈনিক আজকের সাতক্ষীরা দর্পণ & সম্পাদক ও প্রকাশক ও দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার বার্তা সম্পাদক মোঃ তুহিন হোসেন। মেলা ঘুরে তিনি বলেন, গত ১৪ এপ্রিল বাঙালির প্রাণের উৎসব বৈশাখ পালন হলেও বিভিন্ন কারণে দেরিতে বৈশাখী মেলা শুরু হয়েছে সেজন্য জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। মেলায় নাগরদোলাসহ অনেক স্টল বসেছে। মানুষের বিনোদনের অভাব। সেজন্য পরিবারের সদস্যদের সাথে নিয়ে মেলায় আসেছি। গ্রামের যাত্রাপালা, গ্রামীন যে সংস্কৃতিতে ভাটা পড়ার কারণে অনেক মেলায় আসছেন। রাজ্জাক পার্কের প্রতিটি মেলায় উপচেপড়া ভিড় হয়। এই মেলা জমে উঠতে শুরু করেছে।
ফারুক হোসেন সোহাগ বলেন, মেলায় এসে ভালো লাগছে। মেলা যেভাবে জমার কথা সেভাবে এখন জমেনি তবে মেলা জমে উঠতে শুরু করেছে। এই কয়দিন কোন লোকজন ছিলো না। আজ সন্ধ্যা থেকে কিছু মানুষ মেলায় অসেছে। মেলা জমজমাট হবে বলে আশা করছি।
প্রসঙ্গত, শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ১১টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক প্রাঙ্গণে বেলুন ফেস্টুন উড়িয়ে এ বৈশাখী মেলার উদ্বোধন করা হয়। মেলায় প্রায় শতাধিক বিভিন্ন স্টল বসেছে। মেলা চলবে ১৩মে পর্যন্ত।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd