1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শতাধিক একর জমির ধান বিনষ্ট আলিপুরে মিনিকেট ধানের চাষ করে প্রতারিত কৃষকরা - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

শতাধিক একর জমির ধান বিনষ্ট আলিপুরে মিনিকেট ধানের চাষ করে প্রতারিত কৃষকরা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ১২৬ সংবাদটি পড়া হয়েছে

কে এম রেজাউল করিম: সদর উপজেলার আলিপুর ইউনিয়নের উত্তর-পশ্চিম বিলের কৃষকরা মিনিকেট ধানের চাষ করে প্রতারিত হয়েছেন। যার ফলে শতাধিক একর জমির ধান বিনষ্ট হয়েছে, চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে কৃষকরা। কৃষক মনিরুল ও আব্দুস সবুর সহ প্রায় অর্ধ শতার্ধিক ক্ষতিগ্রস্থ কৃষক জানান, তারা আলিপুর ইউনিয়নের উত্তর-পশ্চিম বিলের কৃষকরা মাহমুদপুর বাজারের মেসার্স মাসুম ট্রেডার্স, আলিপুর ঢালীপাড়ার মনজুর সহ কয়েকটি বীজের দোকান হতে রড মিনিকেট জাতের বীজ কিনে ধান চাষ করে। কিন্তু ধান গাছের শীষ আসার পরে দেখা যায় ধান গুলো বি-৮১ জাতের ধান। ভূয়া বীজ চাষ করার কারনে ধান পাকার আগ মূহুর্ত্বে ধানের শীষ গুলো শুকিয়ে চিটায় পরিণত হচ্ছে। ক্ষতিগ্রস্থ কৃষকরা আরো জানান, এলাকার দায়িত্বপ্রাপ্ত ব্লক সুপারভাইজার(উপ সহকারী কৃষি কর্মকর্তা)গন আমাদেরকে কোন প্রকার পরামর্শ দেয়না। সরকার তাদেরকে নিয়োগ দিয়েছে কৃষকদের পরামর্শ দেওয়ার জন্য কিন্তু তারা সারাদিন বিভিন্ন বীজ, সার ও কীটনাশকের দোকানে বসে গল্প গুজব আর চায়ের আড্ডায় মজগুল থাকে। কৃষকরা আরো জানান, সঠিক বাজার তদারকির অভাবে ডিলার ও বীজ ব্যবসায়ী দোকানদারদের সহযোগিতায় ভাল মোড়কে ভূয়া বীজ সরবরাহ করা হচ্ছে। যার কারনে ক্ষতিগ্রস্থ হচ্ছি আমরা। লোন নিয়ে ও ধার-কর্য করে ভূয়া ধানের চাষ করে বর্তমানে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপনের আশংঙ্খায় আছি। এব্যপারে বীজ সরবরাহকারী মাহমুদপুর বাজারের মেসার্স মাসুম ট্রেডাস এর স্বত্তাধিকারী মাসুম পারভেজ জানান, আমি তো বীজ বিক্রি করি প্যাকেটের ভেতরে কী আছে আমি তো জানিনা। কৃষকরা যা চেয়েছে আমি তাই দিয়েছি, এখানে আমার কী করার আছে? আলিপুরে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা শওকত হায়দার ও ইমরুল কবির তাদের বিরুদ্ধে কৃষকদের করা অভিযোগ অস্বীকার করে বলেন, ৮১-২৮ জাতের ধানগুলো ঘের বা নীচু জমিতে ভাল হয়না এবং রড মিনিকেট ধান ভারতীয় বীজ। আমরা তাদেরকে(কৃষক) ৫৮, ৫০, ৬৭, ৬৩ ও ৮৮ জাতের ব্রী ধান চাষের পরামর্শ দিয়ে ছিলাম কিন্তু কৃষকরা তা শোনেনি। আর ধানের শীষ শুকানো হল ব্লাস্ট রোগ, এটা ছত্রাক নাশক স্প্রে করলে ভাল কাজ দেয়, কিন্তু কৃষকরা সময়মত ছত্রাক নাশক স্প্রে করেনি। তবে সচেতন মহলের প্রশ্ন শতশত বিঘা ধান নষ্টের দায় নিবে কে? ক্ষতিগ্রস্থ কৃষকদের আর্তনাদ শুনবে কে?

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd