1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
রাষ্ট্রীয় মর্যাদায় দেবহাটার মুক্তিযোদ্ধা আব্দুল মজিদের দাফন - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

রাষ্ট্রীয় মর্যাদায় দেবহাটার মুক্তিযোদ্ধা আব্দুল মজিদের দাফন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ৬৫ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: রাষ্ট্রীয় মর্যাদায় দেবহাটার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ’র দাফন সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। বৃহষ্পতিবার দুপুরে জোহরের নামাজ শেষে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন জেলা পুলিশ লাইনস’র একদল চৌকস পুলিশ সদস্য। পরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন তিনি। কালীগঞ্জে জামাতার বাড়িতে অবস্থানকালে বুধবার তিনি মারা যান। গার্ড অব অনার প্রদানকালে উপজেলা চেয়াম্যান আলহাজ্ব মো. মুজিবর রহমান, উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান, দেবহাটা থানার ওসি বাবুল আক্তার, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজসহ বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। ১৯৭১ সালে দেশ মাতৃকার টানে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মাঘরী গ্রামের মৃত জয়নাল শেখের ছেলে আব্দুল মজিদ। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুনগ্রাহী রেখে গেছেন তিনি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd