1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
যে খাবারে রয়েছে শক্তিশালী ইমিউনিটির রহস্য - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

যে খাবারে রয়েছে শক্তিশালী ইমিউনিটির রহস্য

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ১৬৭ সংবাদটি পড়া হয়েছে

নক্ষত্র ডেস্ক: ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে সর্দি-কাশি ও জ্বরের প্রকোপ দেখা দেয়। তাই এ সময়ে শরীরের প্রতি একটু বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন। মশাবাহিত রোগ আটকাতে যেমন জল বা ময়লা না জমানো গুরুত্বপূর্ণ তেমনই প্রাত্যহিক জীবনে খাদ্যাভ্যাসের পরিবর্তন আনা দরকার। প্রতিদিনের খাবারে এই খাবারগুলো রাখলে ভাইরাসের বিরুদ্ধে সহজেই গড়ে উঠবে শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা। সেগুলো হলো-
রসুন: হলুদের মতোই প্রায় প্রত্যেক রান্নাঘরেই রসুন সহজলভ্য। রসুন ছাড়া অনেক পদই রান্না করা সম্ভব নয়। এই রসুনেরই অনেক গুণ রয়েছে। অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ফাঙ্গাল গুণ রয়েছে রসুনের। ভাইরাসের বিরুদ্ধে শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে রসুনের ভূমিকা অপরিহার্য।
টকদই: রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে টকদইয়ের জুড়ি মেলা ভার। শুধু তাই নয়, নিয়মিত টকদই খেলে ভালো ঘুম ও হজমশক্তিও বৃদ্ধি পায়।
ভিটামিন সি সমৃদ্ধ টকজাতীয় ফল: ভাইরাসের বিরুদ্ধে শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে ভিটামিন সি সমৃদ্ধ টকজাতীয় ফল ডায়েটে রাখা আবশ্যিক। রক্তে শ্বেতকণিকার পরিমাণ বাড়িয়ে অনাক্রম্যতা বাড়ায় ভিটামিন সি। প্রতিদিন অন্তত একটি করে টকজাতীয় ফল খেলে ভাল। যেমন কমলালেবু, মুসাম্বি, নাসপাতি। এই ফলগুলোতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টও থাকে।
আদা: শরীর গরম রাখতে চায়ের সঙ্গে অনেকেই আদার রস মিশিয়ে পান করেন। শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে আদা খুবই কার্যকর। ডেঙ্গুর বিরুদ্ধেও কাজ করে আদা। বমি বমি ভাব কমায় ও ঠাণ্ডা লাগা থেকে রক্ষা করে।
হলুদ: হলুদের ওষধিগুণ অনেক। শুধু তাই নয়, এটি খুব সহজলভ্যও বটে। পেট ঠাণ্ডা রাখে হলুদ। শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতাও গড়ে তোলে হলুদ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd