1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
যুদ্ধাপরাধ মামলায় সাতক্ষীরার সাবেক এমপি খালেক ও খান রোকনুজ্জামান এর রায় আগামীকাল - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ

যুদ্ধাপরাধ মামলায় সাতক্ষীরার সাবেক এমপি খালেক ও খান রোকনুজ্জামান এর রায় আগামীকাল

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ১১০ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: মানবতাবিরোধী অপরাধের মামলায় সাতক্ষীরা জেলা জামাতের আমির ও সাবেক সংসদ সদস্য মাওলানা আব্দুল খালেক মন্ডলসহ দু’জনের বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২২ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো: শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ রায়ের জন্য এ দিন ধার্য করেন। প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন বিষয়টি অপর এক সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন। এর আগে মানবতাবিরোধী অপরাধের মামলায় আব্দুল খালেক ম-লসহ দু’জনের মামলার শুনানি শেষে রায় ঘোষণার তারিখের জন্য অপেক্ষমান রাখা হয়। ২০১৮ সালের ১৫ এপ্রিল স‚চনা বক্তব্য এবং সাক্ষ্যগ্রহণের মাধ্যমে এ মামলার বিচার শুরু হয়। দীর্ঘ বিচার প্রক্রিয়া ও সাক্ষ্য গ্রহণ-যুক্তিতর্ক শেষে মামলাটির রায় ঘোষণার দিন নির্ধারণ করা হলো। জানা যায়, ২০১৭ সালের ১৯ মার্চ এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। মামলায় তখন চারজন আসামি ছিলেন। এর মধ্যে খালেক মন্ডল ও খান রোকনুজ্জামান কারাবন্দি। বাকি দুই জন মারা গেছেন। আসামিদের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, আটক, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের সাতটি অভিযোগ আনে প্রসিকিউশন। যার মধ্যে ৬ জনকে হত্যা, ২ জনকে ধর্ষণ, ১৪ জনকে শারিরীক নির্যাতনের অভিযোগ। ২০১৫ সালের ১৬ জুন ভোরে সাতক্ষীরা সদর উপজেলার খলিলনগর মহিলা মাদ্রাসায় নাশকতার উদ্দেশ্যে কয়েকজন সহযোগীকে নিয়ে গোপন বৈঠকের অভিযোগে আব্দুল খালেক মন্ডলকে গ্রেফতার করে পুলিশ। ওই বছরের ২৫ আগস্ট খালেক মন্ডলের বিরুদ্ধে সাতক্ষীরায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলার মধ্যে শহীদ মোস্তফা গাজী হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখায় ট্রাইব্যুনাল। শিমুলবাড়িয়া গ্রামের রুস্তম আলীসহ পাঁচজনকে হত্যার অভিযোগে ২০০৯ সালের ২ জুলাই খালেক মন্ডলের বিরুদ্ধে মামলাটি করেন শহীদ রুস্তম আলীর ছেলে মো: নজরুল ইসলাম গাজী। এ মামলার চার আসামিদের বিরুদ্ধ ২০১৫ সালের ৭ আগস্ট থেকে তদন্ত শুরু হয়। তদন্তে জব্দ তালিকার সাক্ষীসহ মোট ৬০ জন সাক্ষী করা হয়।
এবিষয়ে সাতক্ষীরা সদর থানার ওসি মোঃ গোলাম কবির গনমাধ্যম কর্মীকে বলেন সাতক্ষীরা সদরে সাবেক সংসদ সদস্য মাওলানা আব্দুল খালেক মন্ডলের মামলার রায় আগামীকাল বৃহস্পতিবার হবে। এবিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাড়তি নিরাপত্তার বলায়ে প্রস্তুতি আছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd