1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
যাওয়ার আগে মুক্তিযোদ্ধাদের ৫০টি চেয়ার উপহার দিলেন ইউএনও ইয়ানুর রহমান - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

যাওয়ার আগে মুক্তিযোদ্ধাদের ৫০টি চেয়ার উপহার দিলেন ইউএনও ইয়ানুর রহমান

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ৮৮ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: খুলনা সড়ক ও জনপথ অধিদপ্তরের এস্টেট ও আইন কর্মকর্তা হিসেবে যোগদানে যাওয়ার আগে অন্তিম মুহুর্তে বীর মুক্তিযোদ্ধাদের বসার জন্য মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ে ৫০টি চেয়ার উপহার দিলেন সদ্য বদলির আদেশপ্রাপ্ত দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ানুর রহমান।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত এক অনুষ্ঠানে জাতির সূর্য সন্তানদের সাথে বিদায়ী শুভেচ্ছা ও মতবিনিময় শেষে তিনি কাঠের তৈরী ৫০টি চেয়ার উপহার স্বরূপ তুলে দেন নেতৃবৃন্দের হাতে।
মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলীর সভাপতিত্বে এসময় উপজেলা সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, বীর মুক্তিযোদ্ধা নাজমুস শাহাদাত নফর বিশ্বাস, মোফাজ্জল হোসেন, আব্দুল ওহাব, ইদ্রিস আলী, আব্দুল গফফার, সাবুর আলী সহ সকল নেতৃবৃন্দ ও বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। উপজেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে ক্ষণিকের অতিথি মো. ইয়ানুর রহমানের নানামুখী উদ্যোগ ও কর্মকান্ডের প্রশংসা ও স্মৃতিচারণে এসময় মুক্তিযোদ্ধাগণ আবেগাপ্লুত হয়ে পড়েন। প্রত্যেকেই তাদের বক্তব্যে মো. ইয়ানুর রহমানের সুস্থতা, দীর্ঘায়ু পরবর্তী কর্মস্থলে উত্তরোত্তর সফলতা কামনা করেন।
উল্লেখ্য, আশাশুনি থেকে দেবহাটাতে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের ৪ মাস না পেরুতেই সম্প্রতি খুলনা সড়ক ও জনপথ অধিদপ্তরের এস্টেট ও আইন কর্মকর্তা হিসেবে মো. ইয়ানুর রহমানকে বদলি করা হয়েছে। একইসাথে তেরখাদা’র উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানকে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ণের আদেশ জারি করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd