1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
যশোরের শীর্ষ সন্ত্রাসী কুদরত পিস্তল ও বোমাসহ গ্রেপ্তার - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

যশোরের শীর্ষ সন্ত্রাসী কুদরত পিস্তল ও বোমাসহ গ্রেপ্তার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১১৮ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি যশোর: যশোরের চাঁচড়া রায়পাড়া এলাকা থেকে অস্ত্র, বিস্ফোরক, হত্যা, ডাকাতি ও চাঁদাবাজিসহ ১৬ মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী কুদরত খান ও তার সহযোগী সম্রাটকে আটক করেছে র‌্যাব সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল ও ২টি ককটেল বোমা উদ্ধার হয়েছে। সোমবার রাতে র‌্যাব-৬ যশোরের একটি দল চাঁচড়া রায়পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। কুদরত খান শহরের চাঁচড়া রেলগেট এলাকার ফারুক পকেটমারের ছেলে ও তার সহযোগি সম্রাট হোসেন রায়পাড়ার আব্দুল আলীমের ছেলে। র‌্যাব-৬ এর কোম্পানী অধিনায়ক মোহাম্মদ সাকিব হোসেন জানান, আসামী কুদরত খান যশোরের শীর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী হিসাবে চিহ্নিত। তার বিরুদ্ধে ২০১২ সালের ৪ এপ্রিল যশোর কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা রুজু হয়। তারপর থেকেই যশোরের চিহ্নিত সন্ত্রাসীদের তালিকায় নাম লেখায় কুদরত খান। এরপর থেকে যশোর শহরের বিভিন্ন স্থানে ককটেল বোমা ও পেট্রোল বোমা হামলাসহ নানা অপরাধ ঘটায়। পরে অস্ত্র কারবারি হিসেবে পরিচিতি পায় সে।
যশোরসহ মাগুরা ও নড়াইল এলাকায় হত্যা, চাঁদাবাজি, ডাকাতিসহ বিভিন্ন অপকর্মের সাথে সে জড়িত। কুদরতের বিরুদ্ধে দুটি হত্যা মামলা, তিনটি অস্ত্র মামলা, হত্যা চেষ্টা ও চাঁদাবাজির পাঁচটি মামলাসহ মোট ১৬টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এছাড়া তার সহযোগি সম্রাট হোসেনের বিরুদ্ধেও দুটি হত্যাসহ তিনটি মামলা রয়েছে। র‌্যাব আরও জানায় কুদরতের অন্য সহযোগিদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd