1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
মোটরসাইকেল কিনে না দেয়ায় এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

মোটরসাইকেল কিনে না দেয়ায় এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৮৩ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: মোটরসাইকেল কিনে না দেয়ায় পিতার সাথে অভিমানে সাতক্ষীরার কলারোয়ায় আবু সাঈদ (১৫) নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। শনিবার তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। শুক্রবার দিবাগত রাতের কোন এক সময় সে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে বলে পারিবারিক সূত্র জানায়।
আবু সাঈদ উপজেলার আলাইপুর গ্রামের শিমুল গাজীর ছেলে। ধানদিয়া হাইস্কুল থেকে ২০২৫ সালের এসএসসি পরীক্ষা দেয়ার কথা ছিলো তার। আবু সাঈদ তার ফুফার বাড়ি জালালাবাদ ইউনিয়নের আহসাননগর গ্রামের মৃত বাশার সরদারের ছেলে কুদ্দুস হোসেনের (ফুফা) বাড়ীতে থেকে লেখাপড়া করতো।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাঈদের জামেই এনামুল হক জানান, শুক্রবার (২৮ ফেব্রæয়ারি) দিবাগত রাত ১২টার দিকে খাওয়ার জন্য ডাকাডাকি করতে থাকে। কোন সাড়া না পেয়ে ফুফু দরজার পাশের ফাঁকা দিয়ে দেখতে পায় ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলায় পেঁচিয়ে সাঈদ ঝুঁলছে। তাৎক্ষনিক ঘরের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে দেখে সে মারা গেছে।
প্রতিবেশীরা জানান, পিতা শিমুল অর্থনৈতিক কারণে তার ছেলে সাঈদকে ফুফার বাড়িতে থেকে লেখাপড়া করাতো। বেশ কিছুদিন ধরে সাঈদ তার পিতার কাছে মোটরসাইকেল কেনার জন্য বলছিলো। মোটরসাইকেল কিনে না দেয়ার কারণে পিতার সাথে অভিমানে সে আত্মহত্যা করে থাকতে পারে।
সাঈদ ছিলো তার পিতা শিমুল ও মা শাহানাজ পারভীন দম্পত্তির একমাত্র ছেলে। তার ছোট বোন তিশার বয়স ৫ বছর।
শনিবার (১ মার্চ) কলারোয়া থানার ডিউটি অফিসার এসআই আব্দুর রউফ জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা (নং-০৪, ০১/০৩/২০২৫) হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd