1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
মানব জাতির কল্যাণে মানুষের উপকারে আশা ও পাশে থাকা পরম ধর্ম-এমপি রবি - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

মানব জাতির কল্যাণে মানুষের উপকারে আশা ও পাশে থাকা পরম ধর্ম-এমপি রবি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫৪ সংবাদটি পড়া হয়েছে

সদর প্রতিনিধি: সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা মাদ্রাসার উদ্যোগে ৬৭তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ঝাউডাঙ্গা মাদ্রাসার আয়োজনে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এঁর সভাপতিত্বে ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “এই মাদ্রাসা থেকে অনেক শিক্ষার্থী পাশ করে দেশের বিভিন্ন ভাল ভাল পদে নিয়োজিত আছে। আমাদের সরকার ধর্ম প্রচারে ওয়াজ মাহফিল কিন্তু বন্ধ করেনি। অনেকে এটা নিয়ে মিথ্যাচার করেছে। কিছু কিছু ওয়াজ মাহফিলে গভীর রাতে সরকার ও দেশের বিরুদ্ধে উস্কানীমূলক বক্তব্য রাখে। ইসলাম শান্তির ধর্ম। ধর্মের নামে ২০১৩ সাথে সাতক্ষীরাকে উত্তপ্ত করা হয়েছিল। ধর্মের নামে দাঙ্গা বা বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু। আমি মহান জাতীয় সংসদে বলেছি সাতক্ষীরার অনেক মানুষ মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল, অনেকে যুদ্ধে শহিদ হয়েছে। ২০১৩ সালের দূর্ণাম সাতক্ষীরাকে অনেক পিছিয়ে দিয়েছে। ইসলামী জলসা শুনে মানুষ ইসলামী জ্ঞান অর্জন করবে। জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছে। মানব জাতির কল্যাণে মানুষের উপকারে আশা ও পাশে থাকা পরম ধর্ম।” বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম শওকত হোসেন, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, সাংবাদিক ইয়ারব হোসেন প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd