1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ভোমরা স্থলবন্দর দিয়ে শুকনা মরিচ আমদানি কমেছে - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

ভোমরা স্থলবন্দর দিয়ে শুকনা মরিচ আমদানি কমেছে

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ৬৪ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) শুকনা মরিচ আমদানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় অর্ধেকেরও বেশি কমেছে। এ সময় গত অর্থবছরের তুলনায় প্রায় ৫৫ শতাংশ কম শুকনা মরিচ আমদানি করেছেন ব্যবসায়ীরা। আমদানিকারক ও ব্যবসায়ীরা বলছেন, ভারতে শুকনা মরিচের সরবরাহ কমে যাওয়ার পাশাপাশি দাম বাড়ায় আমদানি কমেছে।
ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব বিভাগ থেকে জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরের জুলাই-এপ্রিল পর্যন্ত এ বন্দর দিয়ে শুকনা মরিচ আমদানি হয়েছিল ৯৭ হাজার ৯৫৮ টন। চলতি ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে তা কমে ৪৭ হাজার ১২০ টনে নেমেছে। তবে চলতি অর্থবছর আমদানি কমলেও গত অর্থবছরের তুলনায় শুকনা মরিচের আমদানি ব্যয় বেড়েছে। গত অর্থবছরের প্রথম ১০ মাসে এ বন্দর দিয়ে শুকনা মরিচের আমদানি মূল্য ছিল ১ হাজার ৭৩ কোটি ৫৬ লাখ টাকা। চলতি অর্থবছর তা বেড়ে ১ হাজার ১৮৮ কোটি ১ লাখ টাকায় পৌঁছেছে। এ বিষয়ে ভোমরা স্থলবন্দরের মসলাপণ্য আমদানিকারক প্রতিষ্ঠান ইসরাইল হোসেন জানান, ভারতে কয়েক মাস শুকনা মরিচের সরবরাহ কমে যাওয়ার পাশাপাশি দামও ব্যাপকভাবে বেড়েছে। এ কারণে গত অর্থবছরের এ সময়ের তুলনায় পণ্যটির আমদানি অন্তত ৫০-৫৫ শতাংশ কমেছে। এদিকে আমদানি কমলেও সাতক্ষীরার মসলা বাজারগুলোয় শুকনা মরিচের দাম স্থিতিশীল। গতকাল সাতক্ষীরা জেলা সদরের বাণিজ্যিক মোকাম সুলতানপুর বড় বাজারের কয়েকটি মসলা আড়ত ঘুরে এ তথ্য জানা গেছে। একই অঞ্চলের কয়েকটি আড়তে পাইকারিতে শুকনা মরিচ বিক্রি হয়েছে কেজিতে ৪০০-৪১০ টাকায়। এক মাসে আগেও এ পণ্যের দাম একই ছিল বলে জানিয়েছেন আড়ত মালিকরা। সাতক্ষীরা জেলা কৃষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ জানান, শুকনা মরিচ আমদানি কমলেও তুলনামূলকভাবে দাম বাড়েনি, বরং কমতির দিকে রয়েছ। দেড়-দুই মাস আগেও সাতক্ষীরার মসলা বাজারে শুকনা মরিচ বিক্রি হয়েছে ৪৪০-৪৫০ টাকা কেজি দরে। ভোমরা বন্দর দিয়ে সারা বছরই প্রচুর পরিমাণ শুকনা মরিচ আমদানি হয়। আমদানীকৃত এসব মরিচ ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়।
দেশে কুমিল্লা, ভোলা, রায়পুর, বগুড়া, পঞ্চগড়, হাটহাজারী এলাকায় মরিচের আবাদ ও উৎপাদন হয় বেশি। শুকনা মরিচ মূলত রবি মৌসুমের পণ্য। ১৫ অক্টোবর বাংলাদেশে শীতকালীন রবি মৌসুম শুরু হয়। তবে দেশী মরিচের মান ভালো হলেও আমদানীকৃত মরিচ শুধু দেখতে ভালো হওয়ায় খুচরা বাজারে এটির চাহিদা থাকে বেশি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd