1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ভোমরা স্থলবন্দর দিয়ে জিরা আমদানি কমেছে ৭০ শতাংশ - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

ভোমরা স্থলবন্দর দিয়ে জিরা আমদানি কমেছে ৭০ শতাংশ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ১৩০ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে মসলা পণ্য জিরা আমদানি কমেছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) গত বছরের একই সময়ের তুলনায় পণ্যটির আমদানি কমেছে ৭০ শতাংশ। ডলারের মূল্যবৃদ্ধির পাশাপাশি ভারতে সরবরাহ কমে যাওয়ার কারণে আমদানি নিম্নমুখী বলে জানিয়েছেন আমদানিকারক ও ব্যবসায়ীরা। ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে জানা গেছে, চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম তিন মাসে এ বন্দর দিয়ে জিরা আমদানি হয়েছে ৩৫০ টন, যার মোট আমদানি মূল্য ১২ কোটি ৮ লাখ টাকা। ২০২২-২৩ অর্থবছরের প্রথম তিন মাসে আমদানি হয়েছিল ৯১৯ টন, যার মূল্য ছিল ১৬ কোটি ৪০ লাখ টাকা। আর আমদানি কমেছে ৫৬৯ টন। পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, সরবরাহ কমে যাওয়ার কারণে দেশের বাজারে জিরার দাম বেড়ে গেছে। উচ্চমূল্যের কারণে ক্রেতারা ব্যবহার কমিয়েছেন মসলা পণ্যটির।
ভোমরা বন্দরের মসলা পণ্য আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স রাফসান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আবু হাসান জানান, ডলারের মূল্যবৃদ্ধির পাশাপাশি ভারতে জিরার সরবরাহ কমায় দাম বেড়েছে। আর দাম বাড়ায় ক্রয়ের পরিমাণ কমিয়েছেন ভোক্তারা। বাজারে উচ্চমূল্য ও চাহিদা তুলনামূলক কম থাকায় আমরাও জিরা আমদানি কমিয়ে দিয়েছি। আবু হাসান দাবি করেন, আমদানির পরিমাণ ৬৫-৭০ শতাংশ কমে গেছে। গত অর্থবছরের এ সময় সপ্তাহে ১০-১২ ট্রাক জিরা আমদানি হয়েছে। আর এখন সপ্তাহে মাত্র দুই-তিন ট্রাক আসছে। ভোমরা শুল্ক স্টেশনের দায়িত্বে থাকা সহকারী রাজস্ব কর্মকর্তা রাজিব রাজু জিরা আমদানি কমে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। বণিক বার্তাকে তিনি বলেন, ‘জিরা আমদানিতে সরকারের উল্লেখযোগ্য পরিমাণে রাজস্ব আয় হয়। তবে গত অর্থবছরের প্রথম তিন মাসের তুলনায় চলতি অর্থবছরের প্রথম তিন মাসে জিরা আমদানি থেকে সরকারের কয়েক কোটি টাকার রাজস্ব কমে গেছে।’
এদিকে সাতক্ষীরা জেলা সদরের সুলতানপুর বড় বাজারের মসলা বিপণন প্রতিষ্ঠান মেসার্স সাগর স্টোরে গতকাল আমদানীকৃত জিরা পাইকারি বিক্রি হয়েছে কেজিপ্রতি ১ হাজার ২০০ টাকা দরে। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মনিরুল ইসলাম জানান, বাজারে সরবরাহ কমে যাওয়ার কারণে জিরার দাম বাড়তির দিকে। তাছাড়া ডলারের মূল্যবৃদ্ধির কারণে আমদানি খরচ বেড়ে গেছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd