1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ভোমরা স্থলবন্দরে পূর্ণদিবস কর্মবিরতি পালন - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

ভোমরা স্থলবন্দরে পূর্ণদিবস কর্মবিরতি পালন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ১০২ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: কাস্টমস লাইসেন্সের বিভিন্ন ধারা-উপধারা সংশোধনসহ বিভিন্ন দাবিতে সাতক্ষীরার ভোমরায় পূর্ণদিবস কর্মবিরতি পালিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে এই কর্মবিরতি শুরু হয়। ফলে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই বন্দরটিতে। ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান জানান, ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের দেশব্যাপী ডাকা কর্মবিরতি আমরা পালন করছি। পরবর্তীতে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী কর্মসূচি পালিত হবে।
তিনি আরও জানান, কাস্টমসের কিছু কালো আইনের কারণে আমরা নিষ্পেষিত হচ্ছি। একটি লাইসেন্সের কোনো সমস্যা হলে বাকী দুটো পোর্টে আমদানি-রফতানির সুযোগ হারাচ্ছে ব্যবসায়ীরা। এছাড়া উত্তরাধিকার সূত্রে লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রে বিভিন্ন জটিলতা তৈরি করছে কাস্টমস-এর জটিল ধারাগুলো। তাই আমরা চাচ্ছি, সরকার লাইসেন্স প্রাপ্তি ও ব্যবহারের জটিল ধারাগুলো তুলে দিক।
ভোমরা শুল্ক স্টেশনের সহকারী কমিশনার আল আমিন জানান, ব্যবসায়ীরা আজকে কলম বিরতিতে রয়েছেন। তাই আমদানি-রফতানি বন্ধ রয়েছে। ভোমরা বন্দর সূত্রে জানা গেছে, প্রতিদিন সাড়ে তিনশ’ থেকে ৪শ’ পণ্যবাহী ট্রাক স্থলবন্দরে প্রবেশ করে ও বের হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd