1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ভোগান্তি ছাড়াই সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে: এমপি আশু - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

ভোগান্তি ছাড়াই সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে: এমপি আশু

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪
  • ৯৮ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: সাতক্ষীরা সদর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. আশরাফুজ্জান আশু বলেছেন,সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভোগান্তি ছাড়াই সাধারণ মানুষ সঠিক চিকিৎসা সেবা পাচ্ছে কিনা সেটি নিশ্চিত করতে হবে, চিকিৎসা সেবা নিতে এসে যেন কেউ হয়রানি বাবঞ্চনার শিকার না হয়, তারা যেন সঠিক চিকিৎসা সেবা পান সেটি নিশ্চিত করতে হবে। নইলে সবাইকে জবাব দিহিতার আওতায় আসতে হবে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) বেলা ১১টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল আয়োজিত কর্মকর্তা-কর্মচারিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন,সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল জেলাসহ পার্শ্ববর্তী জেলার সাধারণ মানুষের কাছে একটি গুরুত্বপূর্ণ স্থান। প্রতিদিন এখানে বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ সেবা নিতে আসেন। সাধারণ মানুষ একটা মানসম্মত সেবাই তো চায়। আমরা সবাই জনগণের সেবক। তাই কোন ভোগান্তি ছাড়াই জনগণকে চিকিৎসা সেবা দেওয়া আমাদের দ্বায়িত্ব।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শীতল চৌধুরীর সভাপতিত্বে ও আবাসিক সার্জন ডা. রাশিদুজ্জামানের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রুহুল কুদ্দুস, অধ্যাপক ডা. কাজী আরিফ আহমেদ, হাসপাতালের উপ-পরিচালক মো: মেজবাহুর রহমান, সহকারী পরিচালক ডা. অজয় কুমার সাহা প্রমুখ। এসময় হাসপাতালের কর্মকর্তা-কর্মচারি, ইন্টার্নী চিকিৎসক পরিষদ, ছাত্রলীগ, আউট সোর্সিং কর্মচারিদের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলের শুভেচ্ছা জানিয়ে অভ্যর্থনা জ্ঞাপন করা হয়।
এদিকে দুপুর ১টায় সাতক্ষীরা সিভিল সার্জনের কার্যালয়ে সিভিল সার্জন ডা. শেখ সুফিয়ান রুস্তমের সভাপতিত্বে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন সংসদ সদস্য মো. আশরাফুজ্জান আশু। এতে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফয়সাল আহমেদ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জয়ান্ত সরকার, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক চক্রবর্তী, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোছা: শাহীনুর খাতুনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারিরাউপস্থিত ছিলেন।
মতবিনিময় কালে এমপি আশরাফুজ্জান আশু সদরের সকল সরকারি হাসপাতালের যথাযথ রক্ষনাবেক্ষণের পাশাপাশি আগত রোগীদের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের প্রতিনির্দেশ দিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd