1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ভিশন ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

ভিশন ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০১ সংবাদটি পড়া হয়েছে

জেলা তথ্য অফিস, সাতক্ষীরার আয়োজনে ১৮ সেপ্টেম্বর ২০২৩ সোমবার বেলা ১১টায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) সাতক্ষীরা হলরুমে উন্নত রাষ্ট্র ও জাতি গঠন, স্মার্ট বাংলাদেশ ও ভিশন: ২০৪১ বাস্তবায়ন এবং বিভিন্ন সামাজিক বিষয়ে সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যেনারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) এর অধ্যক্ষ জনাব কে এম মিজানুর রহমানের সভাপতিত্বে¡ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন, সাতক্ষীরা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারীদের সকল ক্ষেত্রে স্মার্ট হতে হবে। পুরুষের পাশাপাশি দক্ষ নারী জনশক্তি তৈরির মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। অর্ধেক জনগোষ্ঠী হিসেবে নারীদেরকে পেছনে রেখে একটি দেশের কাঙ্খিত উন্নয়ন সম্ভব নয়। বেকার তরুণদের উদ্দেশে তিনি বলেন, সঠিক এবং বহুমুখী প্রশিক্ষণ গ্রহণ করে বিদেশে গেলে যথাযথ কর্মসংস্থান পাওয়া যাবে এবং বর্হিবিশে^ বাংলাদেশের ভাবমূর্তি উজ¦ল হবে। অনুষ্ঠানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য প্রদান করেন, জেলা তথ্য অফিসার, মোঃ জাহারুল ইসলাম। মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, বিসিক জেলা কার্যালয়, সাতক্ষীরা’র উপব্যবস্থাপক গোলাম সাকলাইন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার, ফাতেমা জোহরা। নারী সমাবেশ অনুষ্ঠানে শতাধিক নারীর অংশগ্রহণেউন্নত রাষ্ট্র ও জাতি গঠনে করণীয়, ভিশন-২০৪১ বাস্তবায়ন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যহার নিশ্চিতকরণ, গুজব, অপপ্রচার, সাম্প্রদায়িক সম্প্রীতি, বাল্যবিবাহ প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ, তথ্য অধিকার আইন, পরিবেশ সংরক্ষণ ইত্যাদি বিষয়ে বক্তাগণ বক্তব্য প্রদান করেন।প্রেস বিজ্ঞপ্তি

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd