1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ভারত-বাংলাদেশের যৌথ উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির লেখা ‘বিশ্বে বিরল অনন্য শেখ হাসিনা’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন ত্রিপুরার উপমূখ্য মন্ত্রী - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

ভারত-বাংলাদেশের যৌথ উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির লেখা ‘বিশ্বে বিরল অনন্য শেখ হাসিনা’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন ত্রিপুরার উপমূখ্য মন্ত্রী

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ৫৮ সংবাদটি পড়া হয়েছে

সদর প্রতিনিধি: বাংলা প্রকাশনার ইতিহাসে প্রথম জমকালো বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ভারত-বাংলাদেশের যৌথ উদ্যোগে প্রকাশিত বইয়ের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ নভেম্বর) ভারতীয় সময় সন্ধ্যা ৬টায় ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার ভগৎ সিং যুব আবাসের মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে ত্রিপুরার উপমূখ্য মন্ত্রী শ্রী যীষ্ণু দেব বর্মন বাংলাদেশের মহান জাতীয় সংসদের সংসদ সদস্য সাতক্ষীরা সদর-২ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির লেখা বই ‘বিশ্বে বিরল অনন্য শেখ হাসিনা’। প্রধান অতিথির বক্তব্যে ত্রিপুরার উপমূখ্য মন্ত্রী শ্রী যীষ্ণু দেব বর্মন বলেন, বঙ্গবন্ধু কন্যার জীবন সংগ্রাম ও তার আত্মজীবনী নিয়ে ‘বিশ্বে বিরল অনন্য শেখ হাসিনা’ বইয়ের লেখককে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশের উন্নয়নে মিশন ও ভিশন নিয়ে কাজ করছেন। বাংলাদেশকে তিনি উন্নয়নের শিখড়ে নিয়ে গেছেন। তিনি আরো বলেন, আমি খুবই আনন্দিত যে আমি একজন বীর মুক্তিযোদ্ধার লেখা বইয়ের মোড়ক উন্মোচন করতে পেরে। আমি নিজেকে গর্বিত মনে করছি।”
বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি তার বক্তব্যে বলেন, “স্বজন হারানো ব্যাথা বুকে নিয়েও স্বদেশকে এগিয়ে নিতে বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দূঢ়তা দেখিয়েছেন তা বিশে^ বিরল ও অনন্য। বিশে^র অন্যান্য দেশের পাঠকদের কথা বিবেচনায় নিয়ে বইটি একই মলাটে বাংলা ও ইংরেজি দু’টি ভাষায় প্রকাশ করেছি। বইটি সম্পর্কে লেখক মীর মোস্তাক আহমেদ রবি বলেন, একটি সুন্দর সমাজ ও সমৃদ্ধ দেশ গঠনে নেতৃত্বের বিশেষ গুণাবলী লাগে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রজন্মের জন্য বিরল নেতৃত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। বইটিতে প্রধানমন্ত্রীর বাল্যকাল থেকে অদ্যবধি জীবনের বিভিন্ন পর্যায়গুলো সন্নিবেশিত হয়েছে। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের ত্রিপুরার ভানগার্ড টিভির চেয়ারম্যান সেবক ভট্টাচার্য, বইটির প্রকাশনা সমন্বয়কারী হিসেবে ছিলেন কাজী মাহতাব সুমন, বাংলাদেশ সংস্করণের প্রকাশক খন্দকার সোহেল (ভাষাচিত্র প্রকাশনী, ঢাকা) এবং ভারতীয় প্রকাশক তীর্থঙ্কর দাস (নীহারিকা পাবলিশার্স, আগরতলা) উপস্থিত ছিলেন। এসময় ভারত-বাংলাদেশের যৌথ উদ্যোগে প্রকাশিত ‘বিশ্বে বিরল অনন্য শেখ হাসিনা’ বইয়ের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন ঐতিহাসিক এই অনুষ্ঠানে সাহিত্য-প্রেমীসহ ভারত-বাংলাদেশের শিল্পী ও কলাকুশলী এবং গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd