1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ভারতে পেট্রলের চেয়েও টমেটোর দাম বেশি - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

ভারতে পেট্রলের চেয়েও টমেটোর দাম বেশি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ১০৮ সংবাদটি পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বাজারে টমেটো এখন প্রধান আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে। বেশ কিছুদিন ধরেই দেশটির বিভিন্ন রাজ্যে নিত্যপ্রয়োজনীয় এ সবজির দাম বেড়েই চলেছে। অবশেষে পেট্রলের দামকেও ছাড়িয়ে গেছে টমেটো। এক কেজি পেট্রলের দাম ৯৬ রুপি অথচ এক কেজি টমেটো এখন বিক্রি হচ্ছে ১২০ রুপিতে।
ভারতের গণমাধ্যমগুলো বলছে, আবহাওয়া অনুকূলে না থাকায় ও অতিবৃষ্টির কারণে ভারতে এবার টমেটো কম উৎপাদন হয়েছে। আর এর বেশ বিরূপ প্রভাব পড়েছে বাজারে। শুক্রবার রাজধানীর দিল্লিতে এক কেজি টমেটো বিক্রি হয়েছে ১২০ রুপিতে। চলতি বছরের শুরুতে যা ছিল মাত্র ২২ রুপি। দেশটির খাদ্য মন্ত্রণালয়ের নথি থেকেই জানা গেছে এ তথ্য। তবে উত্তরাখণ্ডে টমেটোর দাম ২৫০ রুপিতে উঠেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। টমেটোর এমন অস্বাভাবিক দাম বৃদ্ধি নিয়ে দেশটির বেশিরভাগ মানুষ ক্ষুব্ধ।
টমোটোর অস্বাভাবিক দাম বৃদ্ধি নিয়ে মজার মজার মিম তৈরি করছেন অনেক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহাকারী। টমেটো নিয়ে তৈরি বেশ কয়েকটি মিম ভাইরাল হয়েছে। যার মধ্যে একটিতে দেখা যাচ্ছে- বিশ্বের সবচেয়ে দ্রুততম মানব উসাইন বোল্ট ও তিন স্প্রিন্টারকে। বোল্টের ওপর লেখা হয়েছে ‘টমেটো’; অপর তিনজনের ওপর লেখা হয়েছে- ‘জুতা’, ‘ডিজেল’ ও ‘পেট্রল’।
এর মাধ্যমে বোঝানো হয়েছে এ তিন পণ্যের চেয়েও দ্রুতগতিতে বাড়ছে টমেটোর দাম। টমেটোর এমন দাম বাড়ার কারণে দেশটিতে অপরাধ সংঘটিত হওয়ার ঘটনাও ঘটেছে। কর্ণাটকের এক কৃষক দাবি করেছেন, কিছু দুষ্কৃতকারী তার দেড় লাখ রুপির টমেটো চুরি করে নিয়ে গেছে। এদিকে ভারতে জুন-জুলাই এবং আবার অক্টোবর-নভেম্বরে টমেটোর দাম বাড়ে। দেশটির খাদ্য কর্মকর্তারা জানান, এ সময়টাকে মৌসুমি দাম বৃদ্ধি হিসেবে দেখা হয়। আগস্টে ফসল তোলার সময় হলে টমেটোর দাম কমে যাবে।
ভারতে টমেটোর মোট চাহিদার ৬০ শতাংশ পূরণ করে দক্ষিণ ও পূর্বাঞ্চলের রাজ্যগুলো। নিজেদের চাহিদা মিটিয়ে মৌসুমের ওপর নির্ভর করে বাড়তি পণ্য অন্য রাজ্যে সরবরাহ করে তারা। এসব রাজ্যে এবার ফলন কম হয়েছে বলেই জানিয়েছে ভারতের খাদ্য কর্তৃপক্ষ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd