1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ব্রম্মরাজপুর প্রাইমারি স্কুল মাঠে জামায়াতে ইসলামীর শান্তি সমাবেশ অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

ব্রম্মরাজপুর প্রাইমারি স্কুল মাঠে জামায়াতে ইসলামীর শান্তি সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ৮৮ সংবাদটি পড়া হয়েছে

আবুল হোসেন সাতক্ষীরা সদর প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলা ধুলিহর ব্রহ্মরাজপুর এবং ফিংড়ী এলাকার বিভিন্ন জায়গায় লুট ও চাঁদাবাজি, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা রোধ এবং সাধারণ মানুষের মধ্যে আশার সঞ্চার করতে ১০আগস্ট শনিবার বিকাল ৫টায় ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে মাওলানা. মো. জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- সাতক্ষীরা জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ওমর ফারুক। তিনি বলেন ধুলিহর ব্রহ্মরাজপুর ও ফিংড়ী ইউনিয়নসহ সাতক্ষীরা জেলা জামায়াতের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের কোনো ধ্বংসাত্মক বা সহিংস কর্মকাণ্ডে জড়িত না হওয়ার অনুরোধ করেন। তিনি আরো বলেন আল্লাহ ছাড়া দেন কিন্তু কাউকে ছেড়ে দেন না। এদেশে জামায়াতে ইসলামীর রাজনীতি অতীতে ছিল ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিথ্যা মামলায় দীর্ঘ একযুগ পালিয়ে থাকা ফিংড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. হাবিবুর রহমান ( হাবিব)। দীর্ঘ সময় পরিবারের সাথে কোন সম্পর্ক না রেখে আত্মগোপনে থেকে দুর্বিষহ দিন গুলোর বর্ননা করেন তিনি। এছাড়াও তিনি ফ্যাসিবাদী সরকারের আয়না ঘরের ভয়ংকর নির্যাতন, গায়েবি মামলা, গুমখুন, অর্থপাচার এবং পুকুর চুরি দূর্ণীতির তথ্য বর্ণনা করেন।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ধুলিহর, ব্রহ্মরাজপুর ও ফিংড়ী ইউনিয়নের জামায়াত নেতা মাও. আজাদুল ইসলাম, মাও. শাহাদাত হুসাইন, শেখ নুরুল হুদা, মাও. আব্দুস সবুর, প্রফেসর শহীদুর রহমান, প্রফেসর আব্দুল ওয়াদুদ, ধুলিহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাষ্টার আশরাফুজ্জামান খোকন, মাও. মনিরুল ইসলাম বিলালী, মাও. আব্দুল সালাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মাওঃ মনিরুল ইসলাম ফারুকী।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd