1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বৈষম্যহীন জবাবদিহিতামূলক বাংলাদেশ বিনির্মাণে মতবিনিময় সভা - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

বৈষম্যহীন জবাবদিহিতামূলক বাংলাদেশ বিনির্মাণে মতবিনিময় সভা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৬০ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: তারুণ্য নির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন জবাবদিহিতামূলক বাংলাদেশ বিনির্মাণে সাতক্ষীরায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের আয়োজনে সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা হলরুমে বৃহস্পতিবার সকালে মাদ্রাসার অধ্যক্ষ ড. মুহাম্মদ আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মোঃ আবুল খায়ের, জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমানসহ আরো অনেকে।
মতবিনিময় সভায় বক্তাগণ বলেন, ৫২ এর ভাষা আন্দোলনের কারণে আজ আমরা বাংলায় কথা বলছি। ৭১ এর মুক্তিযুদ্ধ এবং জুলাই ২০২৪ এর গণঅভ্যুত্থানে আমাদের স্বাধীনতা তরুণদের হাত ধরেই এসেছে। তরুণরাই আগামীর দিক নির্দেশক। জুলাই ২০২৪ গণঅভ্যুত্থানের পরে যখন পুলিশ ছিলোনা তখন তরুণরাই ট্রাফিকের দায়িত্ব পালন করেছে এবং বাজার মনিটরিং করেছে। সাথে তারা নিজেরাও আইন সম্পর্কে সচেতন হচ্ছে।
রুণদের শিক্ষার সাথে সাথে কারিগরি শিক্ষা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে আগ্রহী করে গড়ে তুলতে হবে।
বক্তাগণ আরো বলেন, দূর্নীতির বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে। সকল ক্ষেত্রে তরুণদের অংশগ্রহণ বাড়াতে হবে। তরুণদের হাত ধরেই জুলাই ২০২৪ গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত রাষ্ট্রে যেন বৈষম্য ও স্বৈরশাসন তৈরি নাহয়। তরুণদের সকল ক্ষেত্রে প্রাধান্য দিয়ে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd