1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বেগম রোকেয়া ছিলেন দূরদৃষ্টি সম্পন্ন ও নারী জাগরণে একজন আধুনিক নারী-ইউএনও খন্দকার রবিউল ইসলাম - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

বেগম রোকেয়া ছিলেন দূরদৃষ্টি সম্পন্ন ও নারী জাগরণে একজন আধুনিক নারী-ইউএনও খন্দকার রবিউল ইসলাম

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ৮৭ সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: বেগম রোকেয়া ছিলেন দূরদৃষ্টি সম্পন্ন ও নারী জাগরণে একজন আধুনিক নারী। শুধু নারী শিক্ষার অগ্রদুতই না, তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী নিবেদিতপ্রাণ একজন সমাজকর্মী। তার আদর্শ থেকে শিক্ষা নিয়ে আজ দেশের নারী সমাজ নিজ অবস্থান থেকে প্রতিষ্ঠিত হচ্ছেন। বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে মানববন্ধন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অন্যা চক্রবর্তী। কালিগঞ্জ প্রেসক্লাবের সেক্রেটারী সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা লেডিসক্লাবের সভানেত্রী সামিরা খন্দকার, লেডিসক্লাবের সম্পাদিকা ঈলাদেবী মল্লিক, জাতীয় সাংবাদিক সংস্থার কালিগঞ্জ উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, সাংগঠনিক সম্পাদক শেখ আতিকুর রহমান, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক শাহাদাৎ হোসেন প্রমুখ। এসময় বক্তাগন বলেন ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের পায়রাবন্দে এক জমিদার পরিবারে বেগম রোকেয়ার জন্ম হয়। ১৯৩২ সালের এই দিনেই মৃত্যুবরণ করেন। এ দিনটি রোকেয়া দিবস হিসেবে দেশে পালিত হয়ে আসছে। কালিগঞ্জ উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। এ দিবসটি উদযাপনের লক্ষে উপজেলা ল্যাবরেটরী স্কুলের গেটে মানববন্ধন, স্কুলের ২য় তলায় আলোচনা সভা ও বিভিন্ন শ্রেনীর শ্রেষ্ঠ পাঁচজন জয়ীতার ক্রেষ্ট এবং সন্মাননা সনদ প্রদান করা হয়েছে। জয়তীরা হলেন অর্থনৈতিক ভাবে সাফল্যে চাম্পাফুল ইউনিয়নের ময়না আক্তার, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্যে কুশুলিয়া ইউনিয়নের মরিয়ম আক্তার, সফল জননী নারী কৃষ্ণনগর ইউনিয়নের মায়ারানী ঘোষ, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা নারী ধলবাড়িয়া ইউনিয়নের ছালিমা বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় ধলবাড়িয়া ইউনিয়নের শ্যামলী অধিকারী। উপজেলা বিভিন্ন অনুষ্ঠানমালায় সরকারী কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধিগন অযশগ্রহন করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd