1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বুধহাটার নেটপাটা বাঁধ অপসারণ ও খাস খাল অবমুক্ত করে ফসল রক্ষার দাবী - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

বুধহাটার নেটপাটা বাঁধ অপসারণ ও খাস খাল অবমুক্ত করে ফসল রক্ষার দাবী

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৬৯ সংবাদটি পড়া হয়েছে

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের ৬টি খাস খালের ইজারা বাতিল, নেটপাটা বাঁধ অপসারণ, খাল অবমুক্ত, মিথ্যা মামলা তুলে নেওয়া ও হাজার হাজার বিঘা জমির ফসল রক্ষার দাবীতে সংবাদ সম্মেলন অনু্ষ্িঠত হয়েছে। রবিবার সন্ধ্যায় বুধহাটা ইউনিয়নের গাজীরমাঠে ইউপি সদস্য শীষ মোহাম্মদ জেরী সংবাদ সম্মেলনের আয়োজন করেন।এলাকার বহু জমির মালিক ও কৃষকদের উপস্থিতিতে মেম্বার শীষ মোহাম্মদ জেরী বলেন, বেউলা, শ্বেতপুর, নওয়াপাড়া ও পদ্মবেউলার বড় একটি অংশের হাজার হাজার বিঘা জমির পানি হিমখালীসহ ৬টি খাল দিয়ে স্লুইস গেট হয়ে নদীতে গিয়ে পড়ে। এসব খালৈ কালভার্ট ও স্রুইস গেট থাকায় জোয়ার ভাটার পানি প্রবাহমান থাকে। খালগুলোকে জলমহল নাম দিয়ে ইজারা নিয়ে বা অবৈধ দখলে নিয়ে নেটপাটা, বস্তায় মাটিবালি ভরে বাঁধ দিয়ে পানি নিস্কাশনে প্রতিবন্ধকতার সৃ্ষ্িট করা হয়ে থাকে। ফলে এলাকার হাজার বিঘা জমির ফসল পানিতে নিমজ্জিত হয়ে নষ্ট হয়ে যায়। এলাকার হাজার হাজার মানুষ খালের পানি নিস্কাশনে প্রতিবন্ধকতা দূর করতে মাঠে নেমেছিল। কোন খাল দখল করা হয়নি। এলাকার মানুষ প্রবাহমান খাল অবমুক্ত রাখতে এবং এলাকার ফসল রক্ষা ও জনমানুষের কল্যাণে ব্যবস্থা নিতে দাবী জানিয়ে আসছে। সাথে তাদের নামে মিথ্যা ১৪৫ ধারার মামলা ও থানায় মিথ্যা জিডি প্রত্যাহারের ব্যবস্থা নিতে জোর দাবী জানিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd