1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বীর মুক্তিযোদ্ধা জালাল’র মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক প্রকাশ - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

বীর মুক্তিযোদ্ধা জালাল’র মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক প্রকাশ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ৬৩ সংবাদটি পড়া হয়েছে

সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য ও বাংলা ভিশন টিভি চ্যানেলের সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামানের ছোট চাচা বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন গাজী (৭৭) বার্ধক্য জনিত কারনে মঙ্গলবার দিবাগত রাত ৪টা ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। তিনি আশাশুনির মধ্যম বড়দল গ্রামের মৃত আলহাজ্ব বেলায়েত হোসেন গাজীর ছেলে। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৬ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। মঙ্গলবার বাদ জোহর মরহুমের রাষ্ট্রীয় মর্যদায় গার্ড অব অনার ও জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
অপর দিকে সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক আমাদের সময় ও মাচরাঙা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জলের বড় চাচিমা এবং বাংলাদেশ নৌ কমান্ডো এসোসিশেনের সাবেক মহাসচিব নৌ-কমান্ডো মরহুম খলিলুর রহমানের বোন ফিরোজা বেগম (৭০) ইন্তেকাল করেছেন। (ইন্না ইলাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি বেশ কিছু দিন যাবত পিত্তথলিতে পাথরসহ বেশ কিছু রোগে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, দুই পুত্র, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ আসর জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তাদের দুইজনের মৃত্যুাতে সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন ও রুহের মাগফিরাত কামনা করা হয়েছে। শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সহ-সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, অর্থসম্পাদক শেখ মাসুদ হোসেন, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, নির্বাহী সদস্য মকসুমুল হাকিম, সেলিম রেজা মুকুল, আব্দুল গফুর সরদার, এম শাহীন গোলদার, মাছুদুর জামান সুমনসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd