1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ১৪৬ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:‘এন্টিবায়োটিক ব্যবহারে সচেতন হই, সকলে মিলে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ করি’ এ প্রতিপাদ্য নিয়ে (মঙ্গলবার) সকালে খুলনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সম্মেলনকক্ষে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খুলনার সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ।
সভাপতির বক্তৃতায় সিভিল সার্জন বলেন, এন্টিবায়োটিক ব্যবহারে সকলকে সচেতন হতে হবে। রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া এন্টিবায়োটিক সেবন করা যাবে না। সারা বিশে^ এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স একটি স্বাস্থ্যগত সমস্যা। এন্টিবায়োটিকের ডোজ সম্পন্ন না করার ফলে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের কারণে বিশে^ প্রতিবছর সাত লাখ মানুষ মারা যাচ্ছে। যার একটি বড় অংশই আমাদের মতো স্বল্পোন্নত দেশের মানুষ। রোগের চিকিৎসায় সঠিকমাত্রায় এন্টিবায়োটিক ব্যবহার করতে হবে। তিনি আরও বলেন, বিএমডিসি’র রেজিস্ট্রেশন প্রাপ্ত ডাক্তার ব্যতীত অন্য কেউ এন্টিবায়োটিক সেবনের পরামর্শ দিলে তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। আমাদের সচেতনতার মাধ্যমে এন্টিবায়োটিকের যথোপযুক্ত ব্যবহার নিশ্চিত হতে পারে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেলারেল হাসপতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোঃ নাজমুল কবীর, গাইনি বিশেষজ্ঞ ডাঃ ইসমত আরা নদী, ডাঃ মোঃ বায়জিদ মোস্তফা, খুলনা ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মনির উদ্দিন আহমেদ প্রমুখ। সভায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডাঃ দোলনা খাতুন। স্বাগত জানান আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এসএম মুরাদ হোসেন। সভাটি সঞ্চালনা করেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ।
এর আগে হাসপাতাল চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে চিকিৎসক, নার্সসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন। উল্লেখ্য, ১৮ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত বিশ^ এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ চলবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd