1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বিশ্বের যেসব দেশে আজ ঈদ - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

বিশ্বের যেসব দেশে আজ ঈদ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ১৬০ সংবাদটি পড়া হয়েছে

আন্তজাতিক ডেস্ক: সিয়াম-সাধনার মাস রমজান শেষে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ-পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে আজ বুধবার মুসলমানদের অন্যতম বৃহৎ উৎসব ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে।
সৌদি আরব-সংযুক্ত আরব আমিরাত ছাড়াও মালয়েশিয়া, কাতার, মিসর, কুয়েত, বাহরাইন, ইয়েমেন, ইরাক, লেবানন, সিরিয়া, ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলোতে আজ ঈদ পালন করা হচ্ছে। গত বছর মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর চেয়ে একদিন পরে ঈদুল ফিতর পালন করেছিল ওমান। তবে এই বছর সৌদির সঙ্গেই ঈদ উদযাপন করছে দেশটি। আলজেরিয়া, তিউনিসিয়া, মরক্কো, লিবিয়া, সুদানসহ উত্তর আফ্রিকার মুসলিমরাও আজ ঈদের উৎসব পালন করছে।
বিশ্বে সবার আগে এই বছরের ঈদুল ফিতরের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। বুধবার ঈদুল ফিতর উদযাপন করছে দেশটির মুসলিমরা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, তুরস্ক, ইরানও বুধবার ঈদুল ফিতর উদযাপন করছে। ইউরোপ ও আমেরিকার অন্য দেশগুলোতেও ঈদ হচ্ছে বুধবার।
ভারতের তিনটি রাজ্যে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। যদিও দেশটির রাজধানী দিল্লিসহ বেশিরভাগ অঞ্চলে চাঁদ দেখা যায়নি।
এদিকে দক্ষিণ এশিয়ার মুসলিম অধ্যুষ্যিত দেশ পাকিস্তানেও মঙ্গলবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। দেশটির বিভিন্ন অঞ্চলের পশ্চিম আকাশে চাঁদের দেখা মেলে। ফলে বুধবার দেশটিতে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd