1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন সংসদ সদস্য - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন সংসদ সদস্য

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ৬৮ সংবাদটি পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি: ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় ২২৮ জন অসহায় গরীব রোগীদের এক কোটি ১৪ লাখ টাকার চেক বিতরণ এবং ২০২২-২৩ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় নির্বাচনী এলাকা ভিত্তিক বিশেষ বরাদ্দ নির্বাচনী এলাকা খুলনা-২ এর তৃতীয় ও চতুর্থ পর্যায়ে গৃহীত প্রকল্পের অনুকূলে বরাদ্দকৃত ৭১টি প্রতিষ্ঠানের মাঝে ৭১ লাখ ২৩ হাজার তিনশত ৩৩ টাকার চেক বিতরণ করা হয়। আজ (বৃহস্পতিবার) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই আর্থিক সহায়তার চেক বিতরণ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। সহজে মানুষ সরকারি সকল সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারছেন। ভূমিহীন পরিবারের বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। মানুষকে এখন আর না খেয়ে থাকতে হয় না। দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা ফ্রিতে লেখাপড়া গ্রহণ করতে পারছে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দারিদ্র মানুষের মুখে হাসি ফোঁটানোর জন্য অজীবন সংগ্রাম করে গেছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ আজ অনেক এগিয়ে গেছে। পদ্মাসেতু,কর্নফুলি টানেল, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র ও মেট্রোরেল তারই উদাহরণ। এই সরকার মুক্তিযোদ্ধা ভাতা, বিধবা, প্রতিবন্ধী, বয়স্ক ও মাতৃত্বকালীনসহ সকল ভাতার পরিমাণ বৃদ্ধি করেছে। খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক খান মোতাহার হোসেন। এসময় খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, সাংবাদিক ইউনিয়নের সভাপিত ফারুক আহমেদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী রায়হান ফরিদ প্রমুখ উপস্থিত ছিলেন। খুলনা জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। পরে প্রধান অতিথি খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় খুলনা সিটি কর্পোরেশন এলাকার ১২ জন ভিক্ষুকদের মাঝে বিকল্প কর্মসংস্থানের জন্য সহায়ক হিসেবে তিন লাখ টাকার উপকরণ বিতরণ করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd